Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
  • সুন্দরবনে জীবন-জীবিকার দোলাচালে বনজীবীরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন

banglarbhoreBy banglarbhoreAugust 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা :
পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে মাগুরা ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে সমিতির ১ নম্বর সহসভাপতি রকিবুল ইসলাম রিপুকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাতে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে।

তিনি জানান, নয়নের দায়িত্বে থাকা পদটি শূন্য হওয়ায় সমিতির ১ নম্বর সহসভাপতি মো. রকিবুল ইসলাম রিপুকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় পুলিশ সদস্য ইমরান হোসেনকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026

    হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.