Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আর্মি মেডিকেল কলেজে ফলজ বৃক্ষরোপণ

banglarbhoreBy banglarbhoreAugust 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের অঙ্গীকারকে এগিয়ে নিতে লংকাবাংলা ফাউন্ডেশন যশোর সদরে অবস্থিত আর্মি মেডিকেল কলেজে সোমবার ফলজ বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করেছে। কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

আর্মি মেডিকেল কলেজ যশোরের সিইও ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ, এডিশনাল ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন, ডেপুটি ডিরেক্টর মেজর মোসলেম উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর মাহফুজুল হক, অন্যান্য ডিপার্টমেন্ট প্রধান এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে লংকা বাংলা ফাউন্ডেশন পিএলসি যশোর শাখার ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

যশোর শাখার ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, লংকা বাংলা ফাউন্ডেশন বিশ্বাস করে ফলজ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুর মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ধরনের উদ্যোগ দেশের সবুজায়ন ও পরিবেশগত স্থিতিশীলতা অর্জনে ইতিবাচক অবদান রাখবে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.