Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে-সাউথ ওয়েষ্ট রিজিয়নের (খুলনা ও বরিশাল বিভাগ) উদ্যোগে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা প্রয়ণনে তীব্র বিরোধিতা করা হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা। বিসিআইসি সার ডিলারদের কমিশন বৃদ্ধি করা। জেলার চাহিদা মোতাবেক সার সরবরাহ প্রদান করা। বেসরকারি পর্যায়ে নন ইউরিয়া সারের আমদানি বৃদ্ধি করা। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, যশোর জেলা ইউনিটের সভাপতি শাহ জালাল হোসেন সংবাদ সম্মেলনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ‘পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে। বুধবার সকালে শহরের এম কে রোড এলাকার হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার বিক্রির দায়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পরিদর্শনে যায়। পরিদর্শনকালে দেখা যায়, রেস্টুরেন্টে বাসি গ্রিল কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি করার উদ্দেশ্যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ অবস্থায় রাখা হয়েছে। এছাড়াও, বোরহানি ও সসের মোড়কের গায়ে কোনো উৎপাদন ও উত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। সামগ্রিকভাবে রেস্টুরেন্টটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উপাদান সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তরুণ নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান বলেছেন, বাংলাদেশ আর কোনো ভিনদেশি শক্তির কাছে মাথা নত করবে না এবং এই দেশে আর কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেবো না। ২৪’র গণঅভ্যুত্থানের পরে গঠিত তারুণ্য নির্ভর এই দল শাপলা কলি প্রতীক পেয়েছে বৈষম্যহীন নতুন বাংলাদেশের গড়ার লক্ষ্য নিয়ে। এনসিপি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে কোনো অন্যায়, দুর্নীতি থাকতে পারবে না। দলীয় প্রতীক হিসেবে শাপলা কলি ও নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ায় শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে শুরু হওয়া এক আনন্দ মিছিল শেষে এসব কথা বলেন মো. নুরুজ্জামান। এ সময়…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ, সবজির বিজ ও শাড়ি আটক করে। জেলার তলুইগাছা, চারাবাড়ি বাঁশবাগান, কলারোয়ার ভাদিয়ালী, ফুলতলা বাজার, চান্দা, শিশুতলা, গোয়ালপাড়া ও গোবিন্দকাঠী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল…

Read More

পাইকগাছা সংবাদদাতা দক্ষিণ জনপদের জীবনচিত্রকে সেলুলয়ের পর্দায় ফুটিয়ে তোলার পাশাপাশি দুর্যোগ ভাঙনে কবলিত পাইকগাছার ‘দেলুটি’ গ্রামের চিত্রকে সকলের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ শুভ মুক্তি অনুষ্ঠিত হয়েছে। খুলনার পাইকগাছায় প্রথম প্রদর্শনেই দর্শক-শ্রোতার মন জয় করেছে চলচ্চিত্রটি। বুধবার বিকেলে উপজেলার দ্বীপবেষ্টিত দেলুটি’র দারুনমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ সিনেমাটি’র শুভ মুক্তি অনুষ্ঠান হয়। সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি খুলনায় ৭ ও ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে। পরে পাইকগাছা, দাকোপ,বটিয়াঘাটাসহ বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে। ‘দেলুপি’ চলচ্চিত্রটি’ এসেছে মূলত দেলুটির নামে। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকস প্রযোজিত ১ ঘন্টা ৩৭ মিনিটের সিনেমায় মূলত দক্ষিণ বাংলার গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের প্রভাষক রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী উপজেলার জনস্বাস্থ্য কর্মী পাপিয়া কুমার দাস (৪০)। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রনজিত কুমার দাস মোটরসাইকেলে স্ত্রী পাপিয়াকে নিয়ে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, বাকোশপোল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে…

Read More

মাগুরা সংবাদদাতা আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের পক্ষ থেকে মনোয়ার হোসেন খানের নাম ঘোষণা হওয়ার পর বুধবার দুপুরে তিনি নিজ এলাকায় আসলে তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাগুরা-ফরিদপুর সীমান্তের কামারখালি গড়াই সেতু এলাকায় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। দুপুর ১২টার দিকে মনোয়ার হোসেন খান সেখানে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি ওয়াপদাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, “সকল ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং তারেক রহমানের হাতকে…

Read More

চৌগাছা সংবাদদাতা ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় ইসলামি ছাত্র শিবির চৌগাছা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারকে ফুলেল শুভেচছাসহ ক্রেস্ট, ছাত্র সংবাদ, বই, কলম ও মহাগ্রন্থ আল কোরআন উপহার স্বরূপ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, চৌগাছা ইসলামী ছাত্র শিবির আদর্শ শাখার সভাপতি হাফেজ আবু সাঈদ, সেক্রেটারি আদিব ফারহান, চৌগাছা দক্ষিণ সাংগঠনিক শাখার সভাপতি এহসানুল কাদির ইমরোজ, সেক্রেটারি জুবায়ের আলম, চৌগাছা উত্তর শাখার সভাপতি দেলোয়ার হোসেন সেক্রেটারি আলফাজ হুসাইন, অর্থসম্পদক জাহিদ হাসান প্রমুখ।

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার নামে খ্যাত শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেয়ায় হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে নলতা কালীবাড়ি ও পার্শ্ববর্তী এলকায় এসব কর্মসূচি পালন করেন তারা। এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা যায়। মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন ডা. শহিদুল আলমের সমর্থকরা। কর্মসূচি চলাকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রয়েছে ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন প্রদানের…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে কসাই আল আমিনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে এলাকাবসী আল আমিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ অসুস্থ গরুর মাংস উদ্ধার করেছে। সোমবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আল আমিন পালিয়ে যান। অভিযুক্ত আল আমিন এর আগেও দুইবার মৃত পশুর মাংস বিক্রির অপরাধে কারাদণ্ড ও জরিমানা ভোগ করেছেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উত্তর তাফালবাড়ির রনি একটি অসুস্থ গরু নিয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে আসেন। পরিদর্শনে কর্মকর্তারা নিশ্চিত হন যে গরুটি জলাতঙ্কে আক্রান্ত। অফিস থেকে গরুটি আলাদা রেখে চিকিৎসার পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে…

Read More