Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় বিদেশে চাকরির নামে নেয়া টাকা ফেরত চাওয়ায় মারধর : আহত ৩

banglarbhoreBy banglarbhoreAugust 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সৌদি আরবে চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)।

জানা গেছে, সৌদি আরবে চাকরির আশায় টাকা দিয়ে প্রায় ছয় মাস অপেক্ষার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছে শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপনকে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি আবু রায়হান রিপনকে সৌদি আরবে পাঠিয়ে চাকরি দেয়ার কথা বলে স্থানীয় শাহাজালালের সঙ্গে ৪ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করেন শাহাজান মোল্যা। চুক্তির পুরো টাকা পরিশোধের পর ১৬ ফেব্রুয়ারি রিপনকে তিন মাসের টুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠানো হয়। সেখানে যাওয়ার পরও তাকে কোনো চাকরি দেয়া হয়নি।

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের ব্যবস্থা না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন সময় কাজ দেয়ার আশ্বাস পেলেও প্রায় ছয় মাসেও কোনো ব্যবস্থা না হওয়ায় অতিরিক্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে তাকে দেশে ফিরিয়ে আনেন বাবা।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট বিকেলে পাওনা ৪ লাখ ৭৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে শাহাজান মোল্যার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ ও পরে শাহাজান, তার ছেলে রিপন এবং সঙ্গে থাকা আলাউদ্দিনকে মারধর করা হয়। এতে তারা আহত হলে স্থানীয়দের সহায়তায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রিপনকে ভর্তি করা হয়েছে। এ সময় শাহাজান মোল্যাকে টাকা ফেরত না দেয়ার পাশাপাশি হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.