Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহকে স্মরণ

banglarbhoreBy banglarbhoreAugust 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহর স্মরণে যশোরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ পাঠাগারের আয়োজনে রোববার বিকেল ৫টায় আইইডি কনফারেন্স রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ পাঠাগার পরিচালনা পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা পরিচালনা করেন পাঠাগারের সদস্য সচিব বীথিকা সরকার।

স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহর কর্মময় জীবন, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংবাদিকতা ও সমাজের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে রুকুনউদ্দৌল্লাহ যে ভূমিকা রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও কর্মকে স্মরণে রেখে মুক্তিযুদ্ধের ইতিহাস ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা।

স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা সভাপতি ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, দীপক রায়, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর, মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা, যুবনেতা সুকান্ত দাস, যুব ও সাংস্কৃতিক ফোরামের সদস্য কাজী আরিফ, মেহেদী হাসান, প্রত্যয় ব্যানার্জী ও শাহাদ মাহমুদ সাজিম প্রমুখ।

বক্তারা বলেন, রুকুনউদ্দৌল্লাহ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ মানুষ। তার মৃত্যুতে সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের চর্চা ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। স্মরণসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.