বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৩-এর যৌথ দল।
রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, শফিয়ার রহমান ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
