Author: banglarbhore

বাংলার প্রতিবেদক উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী নেতা মোশারেফ হোসেন মুসার নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং কর্মচারীরা তাদের আনন্দ প্রকাশ করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু। মোশারেফ হোসেন মুসা-র নেতৃত্বে শুভেচ্ছা জানাতে আসা কর্মচারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শামসুর রহমান, আব্দুল মান্নান লিটন, নীলা ইসলাম, ইমরান হোসেন টপি,…

Read More

তালা সংবাদদাতা রাসায়নিক সারের ওপর নির্ভরশীল কৃষি পদ্ধতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। পরিবেশ ও মাটির উর্বরতা রক্ষায় এখন জৈব সারই কৃষকদের নতুন ভরসা। সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের পরিশ্রমী কৃষি উদ্যোক্তা মোড়ল আব্দুল মালেক সেই পরিবর্তনের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। ২০১৩-১৪ অর্থবছরে মাত্র ১৮টি কেঁচো দিয়ে তিনি শুরু করেন ভার্মি (কেঁচো) কম্পোস্ট উৎপাদন। দীর্ঘ এক দশকে তার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে একটি আদর্শ জৈব সার খামার। বর্তমানে তার খামারে প্রতি মাসে প্রায় ১৫ টন ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদিত হয়। এই সারের চাহিদা এখন শুধু তালা উপজেলাতেই নয়, খুলনা, যশোর ও ঢাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অস্ত্রের মুখে সনাতন ধর্মাবলম্বী ৭ নারী-পুুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় জুয়েলারি দোকানের সিন্দুক ভেঙে প্রায় চার লাখ টাকার স্বর্ণ ও রূপার অলংকার এবং এক নারীকে মারপিট করে গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে ডাকাত দল। রোববার ভোর চারটার দিকে যশোর অভয়নগর ও মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর থানার ওসি, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানের মালিক গৌতম কর্মকার জানান, রোববার দিবাগত রাতে তিনটার দিকে তার দোকানের পাশে সেলুনের মালিক জয় রায় তাকে ফোন করে ডাকাতের আক্রমণের বিষয়টি জানান। তিনি ভয়ে বাড়ি থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরকে নিয়ে স্বপ্ন দেখতেন তরিকুল ইসলাম। প্রতিটা উপজেলা এলাকার মানুষের উন্নয়নের দাবি তিনি কখনও ভুলতেন না। সরকারে উন্নয়নের কোন আলোচনা হলেই সেখানে যশোরের জন্য সক্রিয় ছিলেন তিনি। যেমন বিজ রোপণ করেছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, তেমনি না চাইতেই যশোরবাসী পেয়েছে মেডিকেল কলেজ। উন্নত চিকিৎসায় যশোরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন করোনারি কেয়ার ইউনিট। যদিও সরকার পরিবর্তনের পর সব কিছু থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসায় করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে যশোরের মানুষ। এখনও সেই অচলাবস্থা কাটেনি হাসপাতালটিতে। যশোর জেলার প্রতিটি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যশোর অন্তপ্রাণ এ রাজনীতিকের উন্নয়নের ছোঁয়া। ১৯৯১ সালে তরিকুল ইসলাম প্রথম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ সোমবার ৪ নভেম্বর দেশের রাজনীতির অন্যতম প্রবাদপুরুষ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের আজকের দিনে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নেন জনপ্রিয় এ রাজনীতিক। মৃত্যুকালে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অসংখ্য গায়েবি মামলায় অভিযুক্ত ছিলেন। এ জননেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার থেকে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে। আগামী ৬ নভেম্বর ৩ টায় যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে স্মরণ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির কথা উঠলেই যার নাম সর্বাগ্রে স্মরণে আসে তিনি তরিকুল…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে এডিপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নির্দেশনা অনুযায়ি কাজ না করে প্রকল্পের সাথে জড়িতরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, রায়পুর ইউনিয়ন ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ৮ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের নির্দেশনা অনুযায়ি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন গত ১২ আগস্ট পরিষদের সভায় তিনটি প্রকল্প গ্রহণ করেন। ১ নম্বর প্রকল্পে ২ লাখ ৮৫ হাজার, ২ নম্বর প্রকল্পে ২ লাখ ৯০ হাজার ও ৩ নম্বর প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার টাকা। এসব কাজ প্রকল্প…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবিলম্বে হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদীকে অবমুক্ত করা, নদীর সীমানা উদ্ধার এবং দখলদার উচ্ছেদ ও নদী সংস্কারে করণীয় নির্ধারণের জোরালো দাবি জানানো হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও দাবি তুলে ধরতে সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের হলরুমে ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোর’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে এই সভায় বক্তারা বিগত দিনে নদী সংস্কার আন্দোলন হলেও কোনো দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, নদী নানাভাবে দখল হয়ে আছে এবং মুক্তেশ্বরী নদীর বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমান দখল রয়েছে। বক্তাদের মূল বক্তব্যে উঠে আসে আদ্ দ্বীন হাসপাতালের বিরুদ্ধে…

Read More

জুবায়ের তানবীর সিদ্দীকী (জয়) যশোর সহ দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে যে লোকটি নিজ যোগ্যতা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে স্থান করে নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। যিনি তার অসাধারণ কাজ, চিন্তা ও চারিত্রিক গুণাবলীর জন্য মানুষের মনে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। এজন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন অনন্তকাল। একজন রাজনৈতিক নেতা হিসেবে মানবসেবীদের মতো সারা জীবন করে গেছেন সাধারণ মানুষের সেবা। তার অবদান আজীবন কাল অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার ছাত্র রাজনীতি থেকে শুরু করে ২০ বছরেরও বেশি সময় ধরে জাতীয় এই নেতার সাথে আমার খুব কাছাকাছি থাকার সৌভাগ্য…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আমরা ধর্মকে বড় করে দেখিনা। এ দেশে সকল ধর্ম-বর্নের মানুষ যার-যার ধর্মীয় উৎসব স্বাধীন ভাবে পালন করবে এ নীতি-আদর্শে বিএনপি বিশ্বাসী। সবার আগে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার সোলাদানার টেংরামারীতে সনতনী মা-বোনদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু নীতিতে বিশ্বাসী না এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় সবকিছুই উল্লেখ আছে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ মত আমরা মাঠে ময়দানে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনসহ সারাদেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত…

Read More