Author: banglarbhore

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল ২০২৪-২৫ অর্থ বছরে ১৮ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার ১শ’ ২৫ টাকা রাজস্ব আদায় করেছে। এ ছাড়াও এ জেলাতে ধারাবাহিকভাবে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ ৩৯ হাজার ৬শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত) রেজিষ্ট্রেশন, মালিকানা, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, রুট পারমিট খ্যাতসহ মোবাইল কোর্ট জরিমানা থেকে উক্ত রাজস্ব আদায় করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম এ তথ্য জানান। তিনি আরো জানান, গেল অর্থ বছরে সাতক্ষীরা সার্কেলে…

Read More

শ্যামনগর সংবাদদাতা  শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের দীনমজুর জঙ্গল ভাঙ্গি ও তার পরিবার ধনাঢ্য দিলীপগং ও রঘুনাথের করা মামলায় কারাভোগের পর বাড়িতে আসার পর আবারও মামলার হুমকিতে দিশাহারা। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছেন। এ ঘটনায় মরাগাং গ্রামের গরিব অসহায় নির্যাতিত জনগোষ্ঠীর আয়োজনে সোমবার বিকেল ৩ টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন সুন্দরবন বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রিয়াংকা ভাঙ্গি, জঙ্গল ভাঙ্গি,বাটুল বাবু, কেশব বাবু, জব্বার গাজী, আলমগীর গাজী, মিজানুর মোড়ল,ও সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। বক্তাগণ বলেন, জঙ্গলের মা পাচিবালার নামে ১৯৯৪ সালে ৩ বিঘা জমি বন্দোবস্ত নেন। বর্তমান পাচিবালার নামে মাঠ জরিপের রেকর্ড, মিটিশন ও খাজনা রশিদ কাটা রয়েছে। ওই…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র সৃষ্টির অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) এ অভিযোগ করেন নতুন কমিটির নেতৃবৃন্দ। জানা যায়, গত ২৮ অক্টোবর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক হন লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওসুল আলম (মিন্টু)। তবে এ কমিটির বিরোধিতা করে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত একটি গোষ্ঠী রয়েছে বলে নতুন কমিটি অভিযোগ করছে। তাদের দাবি, ওই গোষ্ঠী সরকারি অনুদানে নির্মিত প্রাথমিক শিক্ষা ভবন…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে অসময়ে তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে পাওয়া তার এই সাফল্য এলাকার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের বাসিন্দা চাষি খলিলুর রহমান জানান, ৫০ শতক জমিতে মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করেন তিনি। তাকে প্রযুক্তিসহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি অফিস। জমিতে যে পরিমাণ উন্নতমানের তরমুজ হয়েছে, তা বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমান বলেন, চাষি খলিলুর রহমানকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা…

Read More

বাগেরহাট সংবাদদাতা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। আধ্যাত্মিক আবহ, ধর্মীয় আচার ও প্রকৃতির মহিমায় ভক্ত তীর্থযাত্রীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে আলোরকোলের এই কিংবদন্তি দ্বীপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র, পূজার সামগ্রী ও নৌযান নিয়ে তীর্থযাত্রীরা ইতোমধ্যেই রাস উৎসবস্থল দুবলার চরে পৌঁছেছেন। রাসমেলা উপলক্ষে এবার শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দিয়েছে বনবিভাগ। উৎসবস্থলে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও সুন্দরবনের অন্যান্য স্পটে যেতে পারছেন পর্যটকরা। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, সোমবার সকাল ৮টা থেকে নৌযানগুলো যাত্রা শুরু করেছে। তবে কী পরিমাণ জলযান…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক জাহিদুর রহমান। সোমবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে পড়ে প্রধান শিক্ষক পদত্যাগের ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ২৭ অক্টোবর বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় প্রধান শিক্ষকের সহযোগিতায় জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী মাগুরা-১ আসনের প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের প্রার্থী এম.বি. বাকের বিদ্যালয়ে উপস্থিত থেকে রাজনৈতিক বক্তব্য ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে ট্রাকের চাপায় গাব্রিয়েল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার মধ্যকুল মাদারতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গাব্রিয়েল বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যকুল গ্রামের ইউপি মেম্বার আব্দুর রহিম। এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল মাদারতলায় সোমবার সকালে গাব্রিয়েল বিশ্বাস ও তার স্ত্রী পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। গাব্রিয়েল বিশ্বাস স্ত্রীকে রেখে চিকিৎসকের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের পাশে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় যশোর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পাশের মাছের ঘেরে…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ১০ বছর সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিটো ওরফে ঘ্যানা টিটোকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারির একটি মামলায় আদালত টিটোকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সোমবার নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই সলিমুল হক, এসআই মিজানুর রহমান ও এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বিএনপির ৪৭তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চৌগাছা বাজারে স্বর্ণপট্টি মোড়ে বিএনপির ৪৭তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু, প্রধান বক্তা জেলা বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দীন আহমেদ পরিচালনায় বক্তৃতা করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাট শরণখোলায় সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণে দেখা দিয়েছে বড় ধরনের অনিয়ম ও রহস্যজনক গরমিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের (পিআইও) মাধ্যমে ২৯ টি মাদরাসায় ও এতিমখানায় গত শুক্রবার রাত ১১ টায় এই মাংস বিতরণ করা হলেও, সরবরাহ ও বিতরণের হিসাবের মধ্যে উল্লেখযোগ্য অমিল ধরা পড়েছে। সূত্রে জানা গেছে, শরণখোলায় মোট ১০ কার্টুন দুম্বার মাংস আসে। প্রতিটি কার্টুনে ১০ প্যাকেট করে মাংস থাকার কথা। অর্থাৎ ১০ কার্টুনে মোট ১০০ প্যাকেট মাংস থাকার কথা ছিল। কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে যে তালিকা সরবরাহ করেছে, সেখানে দেখা গেছে ২৯ টি মাদরাসায় বিতরণ করা হয়েছে মোট ৬০…

Read More