Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাওলানা আব্দুল্লাহ আল মামুন
এক সময় মুসলিম সমাজে রাত মানেই ছিল কুরআন তিলাওয়াত, অশ্রুসিক্ত দোয়া, দীর্ঘ সিজদা, তাহাজ্জুদের নামাজ এবং আল্লাহ তাআলার সঙ্গে একান্ত কথোপকথনের সময়। রাত ছিল মুমিনের আত্মশুদ্ধির মুহূর্ত, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ এবং রবের নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়।

কিন্তু এ যুগে যেন রাতের অর্থই বদলে গেছে। এখন অনেকের কাছে রাত মানেই মোবাইলের স্ক্রিন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্তহীন ভিডিও, অর্থহীন গল্প, রিলস, বিনোদন কিংবা এমন সব গুনাহ, যা মানুষের চোখ এড়িয়ে গেলেও আল্লাহ তাআলার দৃষ্টি কখনো এড়ায় না।

এখন রাত অনেকের কাছে বিশ্রামের সময়ের চেয়েও বেশি গুনাহের সবচেয়ে উপযুক্ত সময়ে পরিণত হয়েছে। দিনের কাজ শেষ করে মানুষ রাতকে ইবাদতের জন্য নয়; বরং গুনাহের জন্য বরাদ্দ রাখে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে ক্লান্তি লাগে না; অথচ দুই রাকাত তাহাজ্জুদের নামাযে দাঁড়াতে গেলেই শরীর ভাার হয়ে যায়। দুনিয়ার বিনোদনের জন্য রাত জাগা সহজ, কিন্তু আখিরাতের জন্য কয়েক মিনিট সময় বের করাও যেন কঠিন হয়ে গেছে।

এক সময় মানুষ রাত জাগত কুরআনের সঙ্গে, আর আজ অনেকেই রাত জাগে মোবাইলের স্ক্রিনের সঙ্গে। এক সময় রাত ছিল রহমত লাভের সময়, আর আজ অনেকের কাছে তা গুনাহ জমা করার সময়ে পরিণত হয়েছে।
সেল ফোন, নাকি হেল ফোন?

আমরা বলি ‘নেট’। নেট অর্থ ‘জাল’। আর ফিতনাও এক ধরনের জাল। আমাদের শায়খ, মাহবুবুল উলামা হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী রহ. একটি হৃদয়স্পর্শী কথা বলতেন। তিনি বলতেন, এটি শুধু ইন্টারনেট নয়; বরং যেন এন্টার নেট-অর্থাৎ, জালে প্রবেশ করো। কারণ, এই জালে একবার আটকে গেলে সেখান থেকে বের হওয়া অনেকের জন্য খুবই কঠিন হয়ে যায়।

তিনি আরও বলতেন, এটি শুধু ‘সেল ফোন’ নয়; বরং অনেকের জন্য ‘হেল ফোন’। ‘হেল’ মানে জাহন্নাম। অর্থাৎ, এই ফোন যদি মানুষকে গুনাহ, অশ্লীলতা, সময়ের অপচয় এবং আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, তাহলে সেটিই তার জন্য জাহান্নামের পথে চলার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়।

প্রিয় বন্ধু!
আজ আমরা এই জালে এমনভাবে আবদ্ধ হয়ে গেছি যে, কোথাও এক-দুই ঘণ্টার জন্য বসলেও প্রথমেই চোখ খুঁজতে থাকে-এখানে ওয়াই-ফাই আছে কি না। রাতের পর রাত কেটে যায় স্ক্রল করতে করতে। এক ভিডিও শেষ হয়, আরেকটি শুরু হয়। কিন্তু সেই রাতই হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে-এই চিন্তা আমাদের মনে খুব কমই আসে।

আমরা প্রায়ই সন্তানদের নসীহত করি-বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। কিন্তু সে কি কখনো দেখেছে যে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব কাজ ফেলে মসজিদের দিকে ছুটে গেছি?

আমরা বলি-বাবা, মোবাইল কম দেখো। কিন্তু আমাদের নিজের হাতেই কি সারাক্ষণ মোবাইল থাকে না?

আমরা বলি-মিথ্যা বলা মহাপাপ। কিন্তু নিজেদের প্রয়োজনে কি আমরা ছোট-বড় মিথ্যাকে সহজভাবে গ্রহণ করি না?
আমরা চাই সন্তান ভদ্র হোক, অথচ আমাদের মুখে রাগ, গালি ও কঠোর ভাষা। আমরা চাই সন্তান সত্যবাদী হোক, অথচ আমাদের কথার সঙ্গে কাজের মিল নেই।

মনে রাখতে হবে, সন্তান কেবল আমাদের উপদেশ শোনে না; সে আমাদের জীবন পড়ে। সে আমাদের প্রতিটি আচরণ, প্রতিটি অভ্যাস এবং প্রতিটি সিদ্ধান্ত নীরবে শিখে নেয়। এ কারণেই বলা হয়, সন্তান হলো মা-বাবার জীবন্ত প্রতিচ্ছবি। মূল ছবিতে যা থাকবে, প্রতিচ্ছবিতেও তাই ফুটে উঠবে।

প্রিয় পাঠক!
একটু নিজেকে প্রশ্ন করুন-
গত সাত রাতের মধ্যে কয়টি রাত এমন কেটেছে, যেখানে অন্তত কয়েক মিনিট আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি?
শেষ কবে মানুষের অগোচরে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের পানি ফেলেছি?
শেষ কবে নিজের গুনাহগুলোর কথা মনে করে তাওবা-ইস্তিগফার করেছি?
শেষ কবে মোবাইলের স্ক্রিন বন্ধ করে কুরআন খুলেছি?
শেষ কবে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি?
যদি আজকের রাতই আমার জীবনের শেষ রাত হয়, তাহলে আমি কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত?
আমার হিসাবটা আমিই মিলিয়ে দেখি আমি কি জান্নাতি না জাহান্নামী?
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।

উপরের সংবাদটির উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করে দাও

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.