Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক  :
যশোর শহরের আরএন রোড এলাকায় পাওনা টাকা ফেরতের দাবিতে এক অভিনব প্রতিবাদের ঘটনা ঘটেছে। চার বছর ধরে পাওনা ১০ লাখ ২০ হাজার টাকা ফেরত না পেয়ে দেনাদারের বাড়ির সামনে সাউন্ড বক্স বাজিয়ে ও ব্যানার টাঙিয়ে প্রতিকি অনশনে বসেন আল আমিন নামে এক প্রবাসী।

বৃহস্পতিবার দুপুরে আরএন রোডের ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। সাউন্ড বক্সে টাকা আত্মসাতের বিস্তারিত বিবরণ বাজতে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিউজের ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন।

ভুক্তভোগী আল আমিন বলেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকাকালে আত্মীয় সূত্রে জানতে পারেন শাহরিয়ার পলাশ নামে এক ব্যক্তি তার দোকান বিক্রি করবেন। সে অনুযায়ী চার বছর আগে পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা বুঝিয়ে দেন তিনি। তবে টাকা পাওয়ার পর দোকান রেজিস্ট্রি না করে দিয়ে নানা টালবাহানা শুরু করেন পলাশ।

পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, দোকানটি নিয়ে পারিবারিক ও আইনি বিরোধ রয়েছে এবং পলাশ সেটির একক মালিক নন। বিষয়টি প্রকাশ পেলে তিনি দোকান না নিয়ে তার মূল টাকা ফেরত চান, কিন্তু অভিযুক্ত পলাশ টাকা না দিয়ে তাকে ঘোরাতে থাকেন।

বর্তমানে আল আমিন চরম শারীরিক ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। দেশে ফেরার পর তার এক পায়ে অস্ত্রোপচার করে রড বসাতে হয়েছে এবং পায়ুপথেও অপারেশন করা হয়েছে। চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া এই ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, “সব হারিয়ে চিকিৎসা চালানোর টাকাও নেই। বারবার ধর্না দিয়েও টাকা না পেয়ে বাধ্য হয়ে এই শারীরিক অবস্থা নিয়েই অনশনে বসেছি।”

টাকা আটকে রাখার কথা স্বীকার করে অভিযুক্ত শাহরিয়ার পলাশ জানান, শরিকদের ঝামেলার কারণে দোকানটি হস্তান্তর করা সম্ভব হয়নি। অন্য কোথাও দোকানটি বিক্রি করতে পারলে আল আমিনের পাওনা টাকা পরিশোধ করে দেবেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

August 28, 2026

পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !

August 28, 2026

যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে

August 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.