Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা

যশোরের কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়।

ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খাঁনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, আব্দুর রউফ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দীপঙ্কর দাস, শিক্ষক নূরুল ইসলাম খান, শিক্ষানুরাগী নাসির আহমেদ গাজী, অভিভাবক আলী আব্বাজ, স্বপন কুমার মল্লিক, লিপি বেগম প্রমুখ।

সভায় কেশবপুরের ৫টি বিদ্যালয়ের ২০জন অকৃতকার্য শিক্ষার্থী, তাদের ১০জন অভিভাবক ও ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় কেশবপুর উপজেলার ভাব প্রকল্পভুক্ত ১২টি বিদ্যালয়ের ফলাফল মূল্যায়ন করাসহ পরীক্ষায় অকৃতকার্যের কারণ জানা এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হয়েছে।

ফলাফল মূল্যায়নে মঙ্গলকোট ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পাশ করায় ভাব বাংলাদেশের পক্ষ থেকে গণিত শিক্ষক শফিকুল ইসলামকে একটি সনদপত্র ও পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.