Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
  • চৌগাছায় গরুবাহী আলমসাধু উল্টে চালক নিহত
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুরে কবিরাজের আড়ালে দীর্ঘদিন জাল টাকা কারবারের অভিযোগ উঠেছে কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদ কবিরাজ ও তার সহকারী আজিবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে জাল টাকা ছাপানোর সময় হাতেনাতে এমদাদের সহকারী আজিবরকে আটক করে এলাকাবাসী।
শুক্রবার সকালে আটক করে প্রধান কবিরাজ এমদাদকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটক দুজনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রধান কবিরাজ এমদাদুল হক, সহকারী কবিরাজ আজিবর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ে দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি করে আসছিলেন ডাঙ্গামহিষদীয়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদুল হক ও যশোর সদর উপজেলার মাহিদীয়া গ্রামের আজিবর রহমান।

আজিবর রহমান ডাঙ্গামহিষদীয়া বাজারে নওয়াব আলীর দুইতলা বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আশরাফুল ইসলাম, হযরত আলীসহ এলাকাবাসীর অভিযোগ কবিরাজীর আড়ালে এমদাদ ও তার প্রধান সহকারী আজিবর জালটাকার কারবার করে আসছিল।

ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, আশরাফুল ইসলামসহ স্থানীয় অনেকেই জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে কালারমোড়ে মফিজুর রহমানের কম্পিউটারে দোকানের দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর (প্রিন্ট) সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে আজিবরকে। কিন্তু এ সময় কৌশলে সেখান থেকে পালিয়ে যায় মফিজুর রহমান ও এমাদাদুল হক।

শুক্রবার সকাল ছয়টার দিকে এলাকাবাসী ডাঙ্গামহিষদীয়া থেকে আটক করে প্রধান কবিরাজ ওলামা লীগের সভাপতি এমদাদুল হককে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে থানায় নিয়ে আসে। এসআই মনিরুজ্জামান হাজরা জানান, এ সময় আলামত হিসেবে জব্দ করা হয় একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড ও বেশ কয়েকটি প্রিন্ট করা ১০০০ হাজার টাকার জাল নোট।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, জিজ্ঞাসাবাদে জাল টাকা ছাপানোর সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমাদাদুল হক ও তার সহকারী আজিবর রহমান এবং কম্পিউটার দোকান মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মফিজুরকে পুলিশ এখনও আটক করতে পারেনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত

    August 28, 2026

    চৌগাছায় গরুবাহী আলমসাধু উল্টে চালক নিহত

    August 28, 2026

    স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.