Author: banglarbhore

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য তাজামুল ইসলাম দিপু এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুন জানান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্থিরতার সুযোগ নিয়ে যেন কেউ তেল মজুদ বা পাচার করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে জোরদার করা হয়েছে নজরদারি ও অভিযান। সোমবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা জোরদার এবং ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা…

Read More

রামপাল সংবাদদাতা রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৪ টায় উপজেলার পেড়িখালী বাজারে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, শেখ আব্বাস আলী, আকবর হোসেন আকো, কামাল হোসেন, সেলিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সদস্য তরফদার এনামুল হক প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, যুবদল নেতা মাসুদ রানা, মৎস্য দলের সভাপতি সাইদুর রহমান, কৃষকদলের সভাপতি এহেশামুল হক, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, জুলাই যোদ্ধা ও যুবদল নেতা মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামীতে উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচনে প্রার্থী…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফরটি প্রকল্পের এ সংলাপ অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, টিটিসি’র অধ্যক্ষ অপু হালদার ও তালা উপজেলা উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ অফিসার বিল্লাল হোসেন। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান (তহিদ)। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও শম্পা রায়, ফিংড়ি ইউনিয়ন…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার উপকূলীয় পাইকগাছায় বৃষ্টির পানি সংরক্ষণে পিছিয়ে পড়া ৫০ দরিদ্র পরিবার বিনামূল্যে পেল পানির ট্যাংক। বেসরকারি উন্নয়ন সহযোগি লির্ডাসের উদ্যোগে উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়নের দশটি গ্রামের সুবিধা বঞ্চিত ৫০টি পরিবারে ২ হাজার লিটারের এ জলাধার তুলে দেয়া হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিজ্জামান চৌধুরী জলাধার বিতরণের উদ্বোধন করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা ভবিষ্যতে উন্নয়ন সংস্থা লির্ডাস’কে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের জনমুখি কল্যাণকর কার্যক্রম চালু রাখার অনুরোধ করেন। লিডার্সের প্রোগাম অফিসার বিকাশ কুমার দাশের সঞ্চালনায উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে ময়না,…

Read More

দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় বাড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত নেটওয়ার্ক “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” নিরলস কাজ করে যাচ্ছে। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্কটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে। নেটওয়ার্কটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কেন্দ্রীয় বার্তা দ্রুত সময়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বিজিএনের কার্যক্রমের অন্যতম মাধ্যম “BNP Network” নামের একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। এর পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজও পরিচালিত হচ্ছে। যেমন “BNP Network, Sylhet-1”। এসব পেজে দলের নীতিনির্ভর কন্টেন্ট,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে টানা তিনদিনের নাট্য উৎসব শেষ হয়েছে। রোববার রাতে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে বাউল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে এ মঞ্চে ব্যঞ্জন থিয়েটারের এবং সাবধান, স্বপ্নচারী নাট্য নিকেতনের জীবন, অভয়নগর নওয়াপাড়া ইনস্টিটিউটের মানুষ, থিয়েটার ক্যানভাস যশোরের বৈতংসিক এবং শিল্পাঙ্গন যশোরের ধাঁধার পালাসহ পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। নাটক শেষে প্রতিটি নাটক দলকে সম্মাননা প্রদান করে বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ, যশোর নেতৃবৃন্দ। বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদের আহবায়ক নওরোজ আলম খান চপল বলেন, ‘সহিংস বিশ্বের বিপরীতে মানবিক থিয়েটার’ ছিল এবারের নাট্য দিবসের প্রতিপাদ্য। বিশ্বের সকল নাট্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রোববার দুপুরে নিজেই ওই পাম্পে পরিদর্শনে যান এবং ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে যুবদলের নাম ব্যবহার করে পাম্প থেকে জোরপূর্বক তেল সংগ্রহ করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল।…

Read More

বাংলার ভোর প্রতিকেদক নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার ভোরে কিসমত মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত জহুরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার সুজাত আলী নড়াইল সদর উপজেলার পরুলি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। রোববার সন্ধ্যা ৬ টায় যশোর র‌্যাব ক্যাম্পে আয়েজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক এটিএম ফজলে রাব্বি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে শনিবার ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে উপজেলার মোট ৮টি তেলের পাম্প পরিদর্শন করা হয়। প্রতিটি পাম্পে তেলের মজুদ, কাগজপত্র এবং সরবরাহ কার্যক্রম খতিয়ে দেখা হয়। অভিযানের সময় শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন…

Read More