কালিগঞ্জ সাংবাদদাতা :
সাতক্ষীরার কালিগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।
জানা গেছে, গত ২৩ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগরে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ওই শিক্ষক নিজ মোটরসাইকেলে চড়িয়ে ওই ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে চলে যান। সহকারী মৌলবি মাহবুব আলম ২০২৫ সালে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা যোগদান করেন। তার বাড়ি পাশ্ববর্তী ইউনিয়ন কাশিমাড়ী। অপহৃত ওই ছাত্রী আঁখি মনি।
এ ঘটনায় মেয়ের পিতা আছাদুর রহমান কালিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
এদিকে মঙ্গলবার বেলা ১১ টার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবর রহমান মাদ্রাসার শিক্ষকদের সাথে সভা করে সহকারী মৌলবী মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করেছেন।
এই ঘটনার পর এলাকার মানুষের নানা সমালোচনার ঝড় উঠেছে। তাদের মুছে মুখে ছড়িয়েছে শিক্ষকরাই যদি ছাত্রীদের সাথে এমন আচরণ করেন তবে তাদের কন্যাদের নিরাপত্তা কার কাছে।

