Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল

banglarbhoreBy banglarbhoreAugust 25, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক :
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে ঢাকায় এনে খেলানো হলে এ দেশের ভক্ত-সমর্থকদের স্বপ্ন পূরণ হতে পারে, তবে এতে বাংলাদেশ ফুটবলের কোনো মৌলিক পরিবর্তন হবে বলে মনে করেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তিনি পরিস্কার করে দিয়েছেন, সরকারের অর্থ ব্যয়ে একটি ম্যাচকে উপলক্ষ করে বিপুল পরিমাণ টাকা খরচ করার মতো মানসিকতা বা সুযোগ এই মুহূর্তে সরকারের নেই।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে বিশ্ব ফুটবলের জায়ান্ট দলটিকে বাংলাদেশে আনার আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। সিবিএফ প্রতিনিধি দলের পর্যবেক্ষণে মাঠগুলোর মান সন্তোষজনক হলেও নিরাপত্তা, ড্রেসিংরুম ও আনুষঙ্গিক কিছু ব্যবস্থার উন্নয়নের পরামর্শ দেয়া হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সংগে তাদের আলোচনা ও পর্যবেক্ষণের পর আগামী অক্টোবরের শুরুতে ঢাকায় ব্রাজিলের প্রীতি ম্যাচ বা অনুশীলন সেশনের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়।

তবে এ বিষয়টি নিয়ে বাফুফে সভাপতির সংগে কথা হলেও পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সফরের আর্থিক ব্যয়ভার বা অন্যান্য খুঁটিনাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বক্সিং ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমত আপনি যে বিষয়টি বলছেন সেটি একদমই প্রাথমিক পর্যায়। এটি নিয়ে এখনো বিশদ আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কিনা তা নিয়েও স্পষ্ট কোনো বার্তা নেই। কাজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ভেন্যুগুলো দেখিয়েছে, বা তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে সেটার সামারি আমরা পরবর্তীতে জানতে পারব।’

ব্রাজিল দলের ঢাকা আগমন ও ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে আমিনুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি ব্রাজিল দল যদি বাংলাদেশে আসে, বাংলাদেশ দলের সঙ্গে খেলে-এটি বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় অর্জন। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগুবে এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণে ব্রাজিলের সঙ্গে ম্যাচ হলে হয়তবা বাংলাদেশের দর্শকের স্বপ্নপূরণ হবে-যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সংগে খেলেছে। বিশ্বকাপে দেখেছেন ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা, সেদিক থেকে দর্শকরা হয়ত আনন্দ পাবে। কিন্তু ব্রাজিল খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন হবে তা আমি মনে করি না।’

বিশাল অঙ্কের খরচের প্রসঙ্গে প্রতিমন্ত্রী পরিস্কার করেন যে, সরকারের পক্ষ থেকে এই বিপুল অর্থ বহন করা সম্ভব নয়, ‘আমি যদি এক কথায় আপনার প্রশ্নের উত্তর দিই, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে যেহেতু আমরা নিজেরাই আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই।’

তবে বাফুফে যদি নিজ উদ্যোগে স্পন্সর জোগাড় করতে পারে, সে ক্ষেত্রে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সঙ্গে কথা হয়েছে-তারা যদি বিভিন্ন সাইট থেকে স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তোবা আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। আমি বলেছি এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সংগে কথা হয়েছে, আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি। কতটুকু ব্যয়ভার বহন করতে হবে তা নিয়ে খোলামেলা আলোচনা হয়নি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.