Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ২৮টি ব্যারেলে সংরক্ষিত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল ইসলাম (৪৫)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে উপজেলার বারইপাড়া ফেরিঘাট এলাকায়…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতাচুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল’সহ একটি বিলাসবহুল প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে জীবননগর থানার হাসাদহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে মো. আলিম হোসেন (৩৬)…

Read More

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একসময় ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রায় নিয়ন্ত্রণে চলে আসা এই ভাইরাসজনিত রোগটি আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। এটি নিঃসন্দেহে জনস্বাস্থ্যের জন্য একটি বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, টিকাদানে অনীহা, অভিভাবকদের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার প্রবণতাই এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে কাজ করছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা খুব সহজেই একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা প্রায় ৯০ শতাংশ টিকাবিহীন শিশু এতে সংক্রমিত হতে পারে। সাধারণত জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হওয়ার মাধ্যমে রোগটির প্রাথমিক লক্ষণ দেখা দেয়। পরবর্তীতে শরীরে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত ‘নানি-নাতি’ জুটি আবারও শিরোনামে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এই জুটি পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় এবং পরে জনতার উদ্যোগে তাদের বিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামের ২১ বছর বয়সী মেহেদী হাসান এবং পৌর এলাকার বাবরা গ্রামের ৩৫ বছর বয়সী তাসলির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল। তারা দুঃসম্পর্কের নানি-নাতি হলেও নিকট আত্মীয় নন। এর আগেও গত বছরের জুলাই মাসে তারা পালিয়ে গেলে ১০ দিন পর পুলিশ কুষ্টিয়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এবং সতর্ক করা হয়। ২৭ মার্চ বিকেলে কোটচাঁদপুরের বলুহার…

Read More

হিমেল খান যশোরে প্রতিদিনই হাসপাতালে আসছে হাম আক্রন্ত রোগী। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। একই সঙ্গে বেড়েছে টিকার চাহিদা। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম বলছে সংশ্লিষ্টরা। ফলে একদিকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে টিকার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে প্রকোপ বাড়লেও চিকিৎসায় কার্পণ্য নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোরে হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে। চলতি বছরের মার্চ মাসজুড়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন। এর মধ্যে ১৫ জনই শিশু, যাদের বয়স ৫ মাস থেকে ৬ বছরের মধ্যে। এছাড়া ৫ জন প্রাপ্তবয়স্ক রোগীও ভর্তি রয়েছেন। হামে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী। এই বিজয় উদযাপনের অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার দুপুরে অ্যাডভোকেট বোরহান সিদ্দিকীর নেতৃত্বে একদল আইনজীবী অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আইনজীবীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অধ্যাপক নার্গিস বেগম নবনির্বাচিত সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল আইনজীবীকে অভিনন্দন জানান। ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎকালে বোরহান সিদ্দিকীর সঙ্গে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার তিনি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শাহীদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৫ মার্চ একই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। শার্শা থানার এসআই বাবুল আক্তার তাৎক্ষণিক একটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের ফারহানা সুলতানা ঐশী। পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৮৫ পেয়ে তিনি এই গৌরব অর্জন করেন। ঐশী যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী ছিলেন। সোমবার ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৭ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঐশী। ঐশীর সাফল্যের ঝুলি এখানেই শেষ নয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ‘সি’ ইউনিটে ৮০তম ও ‘বি’ ইউনিটে ১৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ‘ই’ ইউনিটে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে গাজী শাহ আলমের বিরুদ্ধে দোকান লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট রাতে পরানপুর বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত লুটপাটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই দিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে শাহ আলমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল বাজারের তিনটি দোকানের শার্টার ভেঙে ব্যাপক লুটপাট চালায়। এতে প্রায় কোটি টাকার বেশি মালামাল এবং ক্যাশবাক্সে থাকা নগদ অর্থ লুট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কওছার আলী গাজী জানান, তার ‘বিসমিল্লাহ গার্মেন্টস’ দোকান থেকে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সেবিকা কক্ষে বসে আছেন ল্যাব এইড হাসপাতালের মার্কেটিং অফিসার মো. সাইফুল্লাহ। ওই ওয়ার্ডের প্যাথলজি রোগী নূর ইসলামকে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা দিলে সেবিকা শারমিন আক্তার নূর ইসলামের স্বজনকে বলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন। সাইফুল্লাহ রোগীর কাপড়চোপড় দেখে বলেন, ল্যাব এইডে চলে যান। পরে রোগীর স্বজনরা জানতে পারেন, এটি ল্যাব এইড প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার। সেখানে পরীক্ষা-নিরীক্ষার খরচ বেশি। পুরো ঘটনাটি নজরে আসে বাংলার ভোরের এই প্রতিনিধির। সাইফুল্লাহ’র কাছে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি তার চাকরির কথা স্বীকার করেন। পরে যখন বলা হয়, আপনি কি কোনো রোগীকে হাসপাতালের ভেতরে বসে অন্য প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক…

Read More