Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাপানে বিশ্ব শল্যচিকিৎসা সম্মেলনে আমন্ত্রিত ডা. মাহমুদুল হাসান পান্নু

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জাপানে অনুষ্ঠেয় এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার ২২তম বিশ্ব কংগ্রেসে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পান্নু। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর জাপানের ইয়োকোহামায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জাপান সোসাইটি ফর এন্ডোস্কোপিক সার্জারির ৩৯তম বার্ষিক সভা। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শল্যচিকিৎসা বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকরা অংশ নেবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ছয় হাজারের বেশি অংশগ্রহণকারী এবং তিন হাজার পাঁচশর বেশি বৈজ্ঞানিক উপস্থাপনা থাকবে। এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, নতুন অস্ত্রোপচার কৌশল ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। সম্মেলনের সভাপতি ও টোকিও উইমেন্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি ইয়ামাগুচি স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে ডা. মাহমুদুল হাসান পান্নুকে সম্মেলনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, তার অংশগ্রহণের জন্য যাতায়াত, আবাসন ও নিবন্ধন ফিসহ সংশ্লিষ্ট ব্যয় আয়োজকরা বহন করবেন।

এদিকে ভারতের কলকাতায় অনুষ্ঠেয় এএমএএসআইকন ২০২৬ এর ২১তম আন্তর্জাতিক সম্মেলনেও আমন্ত্রণ পেয়েছেন ডা. মাহমুদুল হাসান পান্নু। আগামী ২৭ থেকে ৩০ আগস্ট কলকাতায় সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কলকাতার সম্মেলনের আয়োজকদের পাঠানো আমন্ত্রণপত্রেও তার নিবন্ধন, আবাসন, যাতায়াত ও স্থানীয় আতিথেয়তার ব্যয় বহনের কথা উল্লেখ করা হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এসব সম্মেলনে তার অংশগ্রহণের মাধ্যমে। একই সঙ্গে দেশের চিকিৎসাক্ষেত্রে আধুনিক শল্যচিকিৎসার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.