বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে শনিবার ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে উপজেলার মোট ৮টি তেলের পাম্প পরিদর্শন করা হয়। প্রতিটি পাম্পে তেলের মজুদ, কাগজপত্র এবং সরবরাহ কার্যক্রম খতিয়ে দেখা হয়। অভিযানের সময় শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে সরকারি জমি ও খালের পাড়ের গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সম্পদ আত্মসাৎকারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। রোববার সরেজমিন তদন্ত ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি গণমাধ্যমকে এই কঠোর অবস্থানের কথা জানান। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। এনায়েতপুর গ্রামের স্লুইস খালের পাশে লেবুতলা-তেলকুপ সড়কের গাছ কাটার স্থান পরিদর্শনের পর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, কাগজপত্র…
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। অভিযানকালে হোটেলের ভেতরে আবর্জনার স্তুপ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও ধরা পড়ে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধন থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। ঘন্ট্যাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা জানান, ২০২৫ সালের ৪ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার রায়মানিক গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার সরদারের ছোট ভাই সোহাগ সরদার চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের কোনো দল নেই। অপরাধী যে দলেরই হোক, সে সমাজের শত্রু। তাকে রাজনৈতিক ছত্রছায়া থেকে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।…
বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), যশোর জেলা শাখা। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ৮ দফা দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে এখনো দলিত জনগোষ্ঠী নানা ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যশোরের বিভিন্ন এলাকায় হোটেল ও চায়ের দোকানে একই পাত্রে খাবার পরিবেশন না করার মতো অমানবিক ঘটনা ঘটছে। যে ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা উল্লেখ করেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজারসহ বিভিন্ন এলাকায় এবং…
#মামুন আহবায়ক; রুবেল সদস্য সচিব সাতক্ষীরা সংবাদদাতা গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ক্লাব সভা কক্ষে মতবিনিময় শেষে প্রভাষক মামুনুর রহমানকে আহবায়ক, আলফাত হোসেন, প্রভাষক মিজানুর রহমান ও রবিউল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং রুবেল গাইনকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক গোলাম মোস্তফা, মাস্টার আমিনউদ্দীন, মাস্টার ফজলুল হক, আব্দুর রশিদ, জি.এম মাহফুজ, সুরাত আলী, ইউনুস আলী, প্রভাষক যামিনি কুমার মন্ডল, সঙ্গীতশিল্পী নাসরিন নাজরানা বেবি, পুরোহিত সুকুমার চক্রবর্তী, প্রভাষক স্বপ্না রানী সিংহ এবং প্রভাষক নাজমুল হুদা। “বৈষম্যহীন, গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ গড়ার লড়াই এবং বর্তমান বাংলাদেশ”…
মাগুরা সংবাদদাতা মাগুরার মহম্মদপুর উপজেলার ৩নং দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন ‘মীম ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ভাটরা ও কুমরুল গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মারুফ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারা আরও জানান, ইটভাটার…
পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় লিভার সিরোসিসে আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা আত্তাব গাজীর (৪৩) চিকিৎসার্থে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামূল হক। তিনি রোববার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আত্তাব গাজীর স্ত্রী- সন্তানের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, যজ্ঞেশ্বর কার্তিক, লিটন খান, সোহেল রাশেদ সনি, শেখ জাহিদুর রহমান, আবুল বাসার বাচ্চু, বাবুল, ইউপি সদস্য শেখর ঢালী,…
কাজী নূর তিনদিনব্যাপী বিশ্ব নাট্য দিবস উদযাপনের দ্বিতীয় দিনে যশোরে জমে উঠেছে নাট্য মঞ্চ। শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে একে একে চারটি নাটক মঞ্চস্থ হয়ে দর্শকদের মুগ্ধ করেছে। বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ, যশোরের আয়োজনে বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এ আয়োজনে পরিবেশিত নাটকগুলো হলো—ব্যঞ্জন যশোরের “কণ্ঠরোধের শব্দযুদ্ধ”, প্রত্যয় থিয়েটারের “যুদ্ধযন্ত্র”, উদীচী যশোরের “অজ্ঞাতনামা” এবং বিবর্তন ঝিকরগাছার “পাথর”। নাটকগুলোতে সমসাময়িক সামাজিক বাস্তবতা, মানবিক সংকট এবং প্রতিবাদের ভাষা উঠে আসে, যা দর্শকদের মধ্যে গভীর ভাবনার জন্ম দেয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা তুলে দেন দেশের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী এবং যশোরের নাট্য ব্যক্তিত্ব আব্দুল আফফান ভিক্টোর। এ সময়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে শাহজাহান আলী বিশ্বাস সভাপতি ও বোরহান উদ্দীন সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শাহজাহান আলী বিশ্বাস-ইসতিয়াক আহমেদ পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তারা ১৫ পদের মধ্যে মধ্যে ১২টিতে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে আশরাফুল আলম ও শাহাজাহান কবির খান ৫০ করে ভোট পাওয়ায় আজ রোববার তিনটার সময় এ দুজনের ভোট গনণা করা হবে। অপরদিকে অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় এক ভোটের ব্যবধানে বিজয়ী হলেও পরাজিত প্রার্থী আবুল কালামের আপত্তিতে এ পদের ভোটও গণনা করা হবে। আমিরুল ইসলাম তন্ময়ের ৬০ ভোটের বিপরীতে ৫৯ ভোট পেয়েছেন আবুল কালাম। সভাপতি পদে শাহজাহান আলী ৭১ ভোট পেয়ে…
