Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ

banglarbhoreBy banglarbhoreAugust 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

“সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামীর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাঁচতে শেখা আয়োজিত, লিলিয়ানা ফন্ড ও সিডিডি সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাঁচতে শেখা ফিল্ড ট্রেনার দীপংকর অধিকারী, ম্যাপ ইন সিবিআর প্রোগ্রামের কর্মীবৃন্দ উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী, শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রকল্পের কর্মকর্তা-কর্মী, প্রতিবন্ধী শিশু ও যুব প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করেন।

চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় শিশু ও যুবদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণমূলক কর্মকান্ড অর্থবহভাবে সম্পৃক্ত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।

আজ মঙ্গলবার মোমিননগর ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের অনুষ্ঠারে মাধ্যমে সমপরিমাপ চারা বিতরণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.