Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. চাঁদ সুলতানা ডোরার মর্মান্তিক মৃত্যুর অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডোরার মা শিরিন সৈয়দা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা মানসুর উদ্দিন, স্বামী ডা. নজরুল ইসলাম, চাচা শেখ নিজাম উদ্দিন সুইট, মামা ফিরোজ উদ্দিন, এস এম শামীম এজাজসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। লিখিত বক্তব্যে জানানো হয়, খুলনা মেডিকেল কলেজের কে-১৯ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ডা. চাঁদ সুলতানা ডোরা ২০১৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা গণমাধ্যমে চাঁদাবাজির তথ্য দেয়ার অপরাধে যশোরের শার্শা উপজেলার গোগা বাজারের সেই রড়-সিমেন্ট ব্যবসায়ী কামাল হোসেনকে দ্বিতীয় দফায় বেধড়ক মারপিট করেছে কথিত বিএনপির নেতা হজরত আলীসহ তার পোষ্য সন্ত্রাসীরা। এ ঘটনায় চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে ভুক্তভোগীর পরিবার। পরিবারটি জানিয়েছেন হজরত আলীর পোষ্য সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা পর্যন্ত করতে পারছেন না তারা। জানা গেছে, গত ২৫ মার্চ সন্ধ্যায় কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ব্যাপক ভাংচুর, টাকা লুটপাট করেন হজরত আলীসহ এক দল দুর্বৃত্ত। এ সময় কামাল হোসেনের পিতা মোমরেজ আলী ও কামালের ১৫ বছর বয়সী ছেলেও মারধরের শিকার হন। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে গোগা…

Read More

বাংলার ভোর ডেস্ক ঝিনাইদহের শৈলকুপায় ও মাগুরার শ্রীপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন জন পেঁয়াজ ওঠানো শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ দুই জন এবং মাগুরায় এক শ্রমিক মারা যান। এ সময় আহত হয়েছেন আরো অন্তত চার জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত ঝিনাইদহ সংবাদদাতা জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার শৈলকুপায় উপজেলার খড়িবাড়িয়া মাঠে বজপ্রাতে অপু বিশ্বাস (২২) ও সমির বিশ্বাস (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, খড়িবাড়ি মাঠে পেঁয়াজ উঠানোর কাজ করছিলেন এসব কৃষকরা। এ সময় হঠাৎ বজ্রপাতে ৫জন কৃষক আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল এবং সাংবাদিক মো. সাইফুল্লাহ, আলিমুজ্জামান উজ্জ্বল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমান প্রমুখ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। শনিবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত টানা ১০দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে বুরুলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুরুলি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে খাল খনন কর্মসূচির গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল, যা পরবর্তীতে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের শাহাদতবরণ এবং দেশনেত্রী বেগম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর উপশহর ডি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুলের ১৯৬৬ থেকে ১৯৭০ সালের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুক্রবার দুপুরে নিউটাউন ইন্সটিটিউট স্কুলে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক আব্দুল খালেককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা সংবর্ধনা প্রদান করেন। প্রাক্তন ছাত্র ও উপশহর লাইব্রেরির সভাপতি নুরুজ্জামান অসিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র মোফিজুর রহমান, নাজিম উদ্দিন, আব্দুর রউফ, ইনতাজুর রহমান, আব্দুর রাজ্জাক, আশিকুর রহমানসহ শিক্ষার্থীরা।

Read More

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা খুলনা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী সেবামূলক প্রতিষ্ঠান খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছেন। শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগতদিনে পার্সেন্টেজ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায়নি। উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ফাইল চুরি, এমন কি টাকা নিয়েও বহু প্রতিষ্ঠান বরাদ্দ পায়নি এ ধরনের বহু অভিযোগও আছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভালোবেসে  আমাকে প্রশাসক নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তিনি ঘোষণা দেন  এখন থেকে জেলা পরিষদের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে গাজী শাহ আলমকে ঘিরে চাঁদাবাজি, জমি দখল ও সীমান্তপথে অবৈধ কর্মকাণ্ডের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দলীয় পরিচয় বদলে এলাকায় প্রভাব বিস্তার করেছেন তিনি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি জগলুল হায়দারের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে শাহ আলম আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে জমি দখল, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আওয়ামী লীগের পরিচয় ত্যাগ করে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরে সাতক্ষীরা জেলা জাসাসের কমিটিতে অনুপ্রবেশের অভিযোগ…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে সড়ক নিরাপদ করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার লক্ষ্যে গঠন করা হয়েছে “রামপাল সচেতন নাগরিক সমাজ”। শনিবার সকাল ১০ টায় উপজেলার আমাদের গ্রাম ডিজিটাল সেন্টারে এ কমিটি গঠন করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা জজ জালাল উদ্দিনকে ও সাংবাদিক এমএ সবুর রানাকে করা হয়েছে সদস্য সচিব। এতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান ও গিলাতলা সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম। সভায় খুলনা-মোংলা…

Read More