Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলার ভোর’র সাংবাদিক হিমেলের মায়ের দাফন সম্পন্ন : শোক
  • নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি
  • কোটচাঁদপুরে চাচাত ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল যুবকের
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে ভূমিদস্যু, চাঁদাবাজ হাসুর অত্যাচার থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
  • যশোরে জেলা আ. লীগের সহ-সভাপতি খয়রাত হোসেন আটক
  • যশোরে পেরেক আল আমিন হত্যা : র‌্যাবের হাতে গ্রেপ্তার আরো এক
  • অভয়নগরে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)’র সদস্যদের দিনব্যাপি ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’র প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা একশনএইড’রর সহায়তায় এবং স্বদেশ’র বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভর অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি ঘোষ।

প্রশিক্ষণে অংশ নেয়া সারভাইভাররা হাঁস-মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালন, কবুতর পালন এবং সবজি চাষসহ বিভিন্ন ক্ষুদ্র ট্রেডে যুক্ত থেকে সফলতার কথা তুলে ধরেন।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতির মুখে পড়ে ব্যবসা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে তারা সরকারি ও বেসরকারি সংস্থার কাছে পুঁজি সহায়তার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে স্বদেশ ও একশনএইড যৌথভাবে সাতক্ষীরার এসিড সারভাইভরদের চিকিৎসা, আইনি সহায়তা এবং পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় মোট ১৬৫ জন এসিড আক্রান্ত ব্যক্তি রয়েছেন, যার মধ্যে ৮০ জন বর্তমানে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাংলার ভোর’র সাংবাদিক হিমেলের মায়ের দাফন সম্পন্ন : শোক

August 23, 2026

নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি

August 23, 2026

কোটচাঁদপুরে চাচাত ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল যুবকের

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.