Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিভিন্ন অপরাধে আটক আটজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। বুধবার পৃথক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন এসব রায় দেন।

আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে কোতোয়ালি থানা-পুলিশ সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে হাজির করে। অভিযোগের শুনানি ও আসামির দোষ স্বীকারের পর আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সম্রাট যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের বাসিন্দা।

কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে মেহেদী হাসানের কাছ থেকে তিনটি এবং হাসিবুর রহমান সাগরের কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ মামলায় আদালত দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঝিকরগাছা থানা পুলিশ মঙ্গলবার রাতে কুন্দিপুর গ্রামের মাঠপাড়ায় রেললাইনের পাশ থেকে গাঁজাসহ রিপন আলী ও আলমকে আটক করে। আদালতে দোষ স্বীকার করায় দুজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

একই থানা পুলিশ মঙ্গলবার দুপুরে সন্তোষনগর গ্রামে অভিযান চালিয়ে তিনটি ইয়াবা ট্যবলেটসহ রায়হান বাবু ও রিফাজ হোসেনকে আটক করে। আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অন্যদিকে, বুধবার সকালে মণিরামপুরের শৈলী বাজারের লোকজন পানির পাম্পসহ সাকিব হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে হেফাজতে নেয়ার পর চুরির মামলায় আদালতে হাজির করে।

আদালতে দোষ স্বীকার করায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় তাকে পৃথকভাবে দুই মাস করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই ধারায় আরও ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালতের রায়ে সাকিবের পৃথক সাজা আলাদাভাবে চলবে বলে উল্লেখ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)

    October 8, 2026

    যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.