Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতালের আয়োজনে যশোরে আন্তর্জাতিক পা চিকিৎসা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

“সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি”—এই প্রতিপাদ্যে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মওলানা মোহাম্মদ আশিকুর রহমান।

নিউজের ভিডিও দেখতে ছবির উপর ক্লিক করুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সাবেক সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. লুৎফুন্নাহার ইমা।

বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. রবিউল ইসলাম তুহিন, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ, বিপিএমপিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ড্যাব নেতা ডা. মেসবাহ উর রহমান এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার আব্দুর সবুর মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্মারক সম্মাননা প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সেবা আমাদের আমানত এবং আরোগ্য আল্লাহর রহমত।” সভায় ডায়াবেটিক ফুট ইনফেকশন ও ফুট ক্যান্সারের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, ডায়াবেটিক ফুটে ইনফেকশন হওয়ার আগেই সতর্কতা অবলম্বন করলে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।

বক্তারা বলেন, ডায়াবেটিসের কারণে রোগীর পায়ে সংবেদনশীলতা কমে যেতে পারে এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। এর ফলে পায়ে ক্ষত সৃষ্টি হয়ে তা গুরুতর আকার ধারণ করতে পারে, এমনকি জীবনহানির কারণও হতে পারে। পায়ের সুস্থতা মানুষের সামগ্রিক সুস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ে বিভিন্ন জটিলতা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণ জরুরি।

তারা আরও বলেন, “আপনি দিনে যতবার আয়নায় মুখ দেখবেন, ঠিক ততবার পায়ের দিকেও তাকাবেন।” পায়ের বিভিন্ন রোগ ও ডায়াবেটিক ফুট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে দিবসটি উপলক্ষে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরে এসে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.