বাংলার ভোর প্রতিবেদক অন্যতম সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন থিয়েটার যশোরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সময়ে ভূমিকা রাখা ৬ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এসব গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা প্রাপ্ত ৬ গুণীজন হলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আব্দুর রহমান কিনা ও নড়াইলের চিত্রকর এসএম আলী আজগর রাজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে যশোরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধিপরামর্শ সভা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মাহিদিয়া, পাঁচবাড়িয়া, বালিয়াডাংগা, মধুগ্রাম ও ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রাথমিক শিক্ষার যৌথ আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। সভায় স্থানীয় অংশীজন পরিচালিত কমিউনিটি মনিটরিং প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কমিউনিটি মনিটরিং প্রতিবেদনে মাহিদিয়া প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ, মধুগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত প্রধান শিক্ষক পদায়ন, ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ টিনশেড অপসারণ ও পাঁচবাড়িয়া বালিয়াডাংগা বিদ্যালয়ে আয়া নিয়োগ সংক্রান্ত…
কালিগঞ্জ সাংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনে (কালিগঞ্জ-আশাশুনি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম। বৃহস্পতিবার বেলা দেড়টায় কালিগঞ্জের নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত ডা. শহিদুল আলমের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিএনপি’র ত্যাগী নেতা গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করলেও দুই একটি…
বাংলার ভোর প্রতিবেদক উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক পুরুষ লালন সাঁইয়ের বাণী ও সুরকে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে ফরিদা পারভীন অসামান্য ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। তিনি বলেন, তার কন্ঠে লালনের অসংখ্য গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তাইতো মানুষ ভালোবেসে তাকে লালনসম্রাজ্ঞী, লালনকন্যা নামে ডাকে। এজন্য তার সকল সৃষ্টি ধরে রাখার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের আয়োজনে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন অ্যাড. বাসুদেব বিশ্বাস। অনুষ্ঠানে তীর্যক যশোরের…
বাগআঁচড়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক ঘোষিত ৩১ দফা জণগণের মধ্যে ব্যাপক প্রচারের লক্ষ্যে শার্শা উপজেলার বাগআঁচড়ায় কর্মি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ময়ূরী সিনেমার পাশে বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ কর্মি সমাবেশ হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ সময় প্রধান অতিথি বলেন, সামনে জাতীয় নির্বাচন, এ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে হবে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকে নমিনেশন দেবে সবাই কাঁধে কাঁধ রেখে তার ও ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে ধানের শীষ কোন…
কোটচাঁদপুর সংবাদদাতা ড্রাগন বাগানের জালে আটকে আছে বড় একটি বিলুপ্ত প্রায় ঈগল পাখি। যেটি দেখতে ভিড় করছেন গ্রামের উৎসুক জনতা। কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মিনারুল ইসলামের ড্রাগন বাগানে এমন ঘটনা ঘটে। বাগান মালিক মিনারুল ইসলাম জানান ঈগল পাখিটি আমি দেখতে পেয়ে কোটচাঁদপুর বন বিভাগে খবর দিলে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যান। কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাখিটি উদ্ধার করে যশোর বন বিভাগের কর্মকর্তা অমিতা মন্ডলকে অবহিত করলে তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগে ঈগল পাখিটি হস্তান্তরের নিদের্শ দেন। সে মোতাবেক বৃহস্পতিবার শার্শা বন্যপ্রানী ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধির কাছে ঈগল পাখিটি হস্তান্তর করা হয়েছে। তিনি আরো…
খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান চত্বরে সুসজ্জিত মঞ্চে এ অনুষ্ঠান করা হয়। এদিন যশোর-মাগুরা জেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়ন থেকে আসা কয়েকশ অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এতে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে বিদ্যার্জন করবে। সন্তানকে কলেজের পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব শেষ নয়। সন্তান ঠিকমতো বাড়িতে পড়ালেখা করছে কিনা, খারাপ সঙ্গে মিশছে কিনা-এসব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করতে হবে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা…
বাংলার ভোর প্রতিবেদক নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের হোটেল ওরিয়নে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি পত্রিকার দীর্ঘ পথচলায় পাঠক ও শুভাকাক্সক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পত্রিকাটির সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যে পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতিচারণ করেন। তিনি লোকসমাজের দীর্ঘ পথচলার নানা কষ্ট ও সংগ্রামের কথা তুলে ধরে সকলের…
মাগুরা সংবাদদাতা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও ডিপার্টমেন্ট ভিত্তিক ২১ টি ডাস্টবিন স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক, অফিস সম্পাদক ইমামুল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহদী বিন কামাল, সেক্রেটারি লিমন মিয়াসহ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতৃবৃন্দ।
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উত্তরণ এ্যাকসেস প্রকল্পের আয়োজনে শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সি এস ও এবং সি বি ও সদস্যদের নিয়ে এক কর্মশালা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিবিকেলে উক্ত সভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন কর্মকর্তা রঞ্জন নিকোলাস। কর্মশালায় বক্তারা পানি সম্পদের প্রবেশাধিকার এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে নাগরিক প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় তারা সকলকে পানির সঠিক ব্যাবহার ও সংরক্ষণে বিষয়ে অবহিত করাসহ নিরাপদ পানির উৎস চিহ্নিত করার কথা বলেন। কর্মশালা সি ডি ও রুহুল আমিন ও অনিত দাসের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন স্থানীয়…