Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত
  • পিকেএস যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • শিশু নাঈম বাচঁতে চায়
  • কলকাতা অগ্নিকাণ্ড : বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পিকেএস যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় পিকেএসের প্রধান কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান ভার্চুয়ালি উপস্থিত থেকে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম জাফর সাদিককে সভার সভাপতির দায়িত্ব দেন।

সভায় পিকেএসের ৪১তম বার্ষিক সাধারণ সম্পাদক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ খোন্দকার মাহফুজুল হক ফারুক।

এ সময় পিকেএসের ভাইস প্রেসিডেন্ট একরাম-উদ-দ্দৌলা নতুন দাতা সংস্থা আরএমএস ফাউন্ডেশন, ইউএসএ’র কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, ২০১৮ সালের পর পিকেএস পুনরায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি চালু করেছে।

সভায় জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সূর্যের হাসি নেটওয়ার্ক তাদের ‘সূর্যের হাসি’ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে। এরপর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পিকেএস মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব নেয়। বিভিন্ন জটিলতার কারণে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগলেও গত ১৯ আগস্ট পিকেএস মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচির দায়িত্ব হস্তান্তরের কাজ সম্পন্ন করেছে। পরে ৪০তম বার্ষিক সাধারণ সভার রেজুলেশন সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি অ্যাডভোকেট এএসএম জাফর সাদিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত

August 22, 2026

শিশু নাঈম বাচঁতে চায়

August 22, 2026

কলকাতা অগ্নিকাণ্ড : বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.