বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে হাসপাতাল চত্বরে শোভাযাত্রা বের হয়। ‘সোরিয়াটকি ডিজিজ ও সহ-অসুস্থতা, ডমিনো প্রভাব সম্পর্কে জানা’ এ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. হুসাইন শাফায়াত। আরও উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু, যশোর মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. অলোক কুমার সরকার, হাসপাতালের চর্ম যৌন ও এলার্জি রোগ বিভাগের কনসালটেন্ট ডা. কানিজ ফাতেমা এ্যানি, ডা. তৌহিদুর রহমান, ডা. মিঠুন কুমার দে, ডা. শফিউল্লাহ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের যশোর জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও উদীচী সঙ্গীতের সাথে সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে এম এম কলেজ প্রাঙ্গনে শহীদমিনারে উদীচী জেলা কার্যালয় ও এমএম কলেজ শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করা হয়। সংগঠনের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু এই শপথ বাক্য পাঠ করান। উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ উদীচীর শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে আজ (বৃহস্পতিবার) বিকেলে সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কের দু’ধারে ৫৭টি তাল…
কাজী নূর ঘড়ির কাটায় তখন দুপুর ১টা ছুঁই ছুঁই। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের ৯নং ওয়ার্ড চিকিৎসক কর্মচারী, রোগী দর্শনার্থীদের ভিড়ে ঠাসা। হঠাৎ চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর হাঁকডাক। ওয়ার্ডে বেওয়ারিশ একটি ট্রলি দেখে তিনি রাগান্বিত। ‘ট্রলি কার, ট্রলি কার’ ওয়ার্ডের এ মাথা ওমাথা চিৎকার করে তিনি ট্রলির মালিক খুঁজছেন। প্রায় মিনিট কুড়ি পরে বছর পঁচিশের দুই যুবক এসে দাবি করে ট্রলিটি বেওয়ারিশ নয়। এটির মালিক হাসপাতালের সামনে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিক। জেরার একপর্যায়ে হাসপাতালে আসার কারণ হিসেবে যুবকরা জানায়, ম্যানেজার স্যারের নির্দেশে হাসপাতালের কর্মচারী অনুপম দাসের কাছে রোগী নিতে এসেছে তারা। তৎক্ষণাৎ তাদের ধরে হাসপাতালের আবাসিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমন জারির আদেশ দেন। তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঁঠালতলার বাসিন্দা। এর আগে গত ১৬ অক্টোবর ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে একই ব্যাংক কর্মকর্তার দায়ের করা দুটি মামলা আদালত গ্রহণ করেন। মাত্র ১৩ দিনের মাথায় এবার দেড় কোটি টাকার আরও দুটি চেক ডিজঅনারের মামলা দায়ের হলো। একটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা বেচাকেনা করলেও এখন বাজারটি গদখালি ফুল বিপণন কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ফুল চাষিদের ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরিয়ে ফুল বিপণন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সেখানকার জমি লিজ নেয়াসহ বিভিন্ন সমস্যারও সমাধান করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, যশোরে প্রায় ৭ হাজার ফুলচাষি রয়েছেন। তারা অন্তত ১২শ’ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুল চাষ করেন। এর মধ্যে ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারণ, নির্বাসখোলার বিভিন্ন মাঠে প্রায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে…
প্রতীক চৌধুরী ও হাসান আদিত্য চলতি বছরের পহেলা জুলাই কৃষিক্ষেতে নিজ জমিতে কাজ করছিলেন যশোর অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা ফশিয়ার রহমান মোল্যা। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। ২০২৩ সালের ২৭ এপ্রিল ধানক্ষেতে কাজ করার সময় মারা যান আজিজুল ইসলাম (৩৫)। তিনি যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের কামাল সর্দারের ছেলে। একই বছরের ২২ জুলাই মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান আরেক কৃষক মণিরামপুরের আরাজী গয়েশপুরের কাসেম আলী (৫৪)। শুধু এই তিন কৃষক নয়, গত ১১ বছরে যশোরে বজ্রপাতে ৪৫জন পুরুষ, নারী ও শিশু মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ২৫জনই কৃষক। যা…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে যশোর শহরে প্রচারপত্র বিলি করেছে যুবদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে বুধবার জেলা ও নগর যুবদলের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করা হয়েছে। শহরের দড়াটানা মোড় থেকে প্রচারপত্র বিলি শুরু হয়ে বকুলতলা মোড়, সিভিল কোর্ট মোড়, রেলগেট, ডাল মিল মোড়, চাঁচড়া চেকপোস্ট মোড়ের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন নেতৃবৃন্দ। জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে ভোট দিতে দেয়নি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের…
কোটচাঁদপুর সংবাদদাতা নিজ ক্ষেতের ভুট্টাক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষেত। ক্ষেত নষ্টের কারণ জানতে চাইলে ওই কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ। ২৮ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। আহত কৃষকের নাম মাসুদ হোসেন। ওই ঘটনায় আহত মাসুদের স্ত্রী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, তালসার গ্রামের সামেদ আলী মাসুদের ভূট্টা ক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার কারণে ক্ষেতের ক্ষতি হয়। এ বিষয়ে তাকে জানালে তার ছেলে আলামিন হোসেন, নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাসুদকে খুনের উদ্দ্যেশে ধারালো অস্ত্র নিয়ে মাসুদের উপর…
প্রেস বিজ্ঞপ্তি তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্যে’ বুধবার সকালে তালা শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন। বক্তব্য রাখেন তালা শাখার কর্মকর্তা জাহেদুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, শাহিনুর রহমান, ইমদাদুল হক, কমল মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা,…
চুড়ামনকাটি সংবাদদাতা বুধবার সাউথইস্ট ব্যাংক পিএলসি হৈবতপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন ও গ্রাহকদের আর্থিক সচেতনতা মূলক অনুষ্ঠানটি বাজারের এসকে টেডার্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান সাজ্জাদুল কবীর, যশোরের এসএমই কৃষি শাখার প্রধান এ কে এম আসাদুজ্জামান সোহাগ, সাউথইস্ট ব্যাংকের রুপদিয়া শাখার প্রধান খালিদ ইমরান, নির্বাহী কর্মকর্তা সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের জহুরুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং পিএলসি হৈবতপুর এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী সাংবাদিক শহিদুল ইসলাম, শামসুল আলম, মনির হোসেন ভুট্টো প্রমুখ। অনুষ্ঠানে আব্দুল বারী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ক্লাসের প্রথম ও দ্বিতীয় মেধাবীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার বিতরণ…