Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুটি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাতে শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রিক তেল পাম্পে যান তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র খতিয়ে দেখেন এবং বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেন। তিনি তাৎক্ষণিকভাবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুরো কার্যক্রমটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী প্রথমে মনির উদ্দিন তেল পাম্পের গুদাম ও হিসাবপত্র যাচাই করেন। এ সময় পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি মাপে কম দেয়া ও হিসাবের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে খুচরা বাজারে গ্যাসের দাম ৩৬০০ টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগ ঘিরে তৈরি হয়েছে আলোচনা ও বিভ্রান্তি। স্থানীয়ভাবে এ নিয়ে চলছে নানা কথা। কিছু ক্রেতার দাবি একটি সিলিন্ডারসহ গ্যাস কিনতে ৩৬০০ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে। এতে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তবে ডিলাররা এই অভিযোগকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, সরকার নির্ধারিত দামের বাইরে তারা গ্যাস বিক্রি করছেন না। তবে তারা জানিয়েছেন গ্যাসের সরবরাহকারী কোম্পানিগুলো ডিলার কমিশন বন্ধ করে দেয়ায় কেউ কেউ হয়ত স্থানীয়ভাবে দাম নির্ধারণ করছেন। তবে তাতে কোনভাবেই গ্যাসের দাম আকশচুম্বি হওয়ার কথা না। তাদের ভাষ্য অনুযায়ী, একটি খালি সিলিণ্ডারের দাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সত্যিই অভূতপূর্ব! যেমন মঞ্চসজ্জা, আবহসংগীত, তেমনি দারুণ অভিনয়। মনে হচ্ছিল কিছু সময়ের জন্য বোধহয় ইউরোপ আমেরিকায় বসে থিয়েটার উপভোগ করছি। পূর্বে এমন বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক নাটক দেখেছি কেবল রাজধানী ঢাকার নাট্যমঞ্চে। সবচেয়ে বড় কথা আমাদের যশোর মঞ্চনাটকে যে এতখানি এগিয়েছে আজ তা জানতে পারলাম ‘ফ্রাঙ্কেনস্টাইন’ দেখার পর। এটি গর্ব করে বলার মতো বিষয় যে, রাজধানীর সাথে আমাদের যশোরও মঞ্চনাটকে এগিয়ে যাচ্ছে নিরব পথ পাড়ি দিয়ে। কথাগুলো দৈনিক বাংলার ভোরকে বলছিলেন যশোরের সন্তান বর্তমানে ঢাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৈয়দ মাশুক হাসান। শুক্রবার বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শব্দ থিয়েটার যশোরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হয় বিখ্যাত ইংরেজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো। এ উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় মুনশি মেহেরুল্লাহ ময়দান থেকে ‘বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ’ যশোরের ব্যানারে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দড়াটানা মোড়, এমএম আলী রোড হয়ে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ময়দানের রওশন আলী মঞ্চে সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে একই মঞ্চে নাটক পাওনাগন্ডা, উচ্চারণ বিভ্রাট, গুপ্তবিদ্যা মঞ্চস্থ হয়। নাটক শেষে ‘বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ যশোরের পক্ষ থেকে নাটকের দলগুলোকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। শোভাযাত্রায় অংশ নেন সুরধুনীর হারুন অর রশীদ, থিয়েটার ক্যানভাসের…

Read More

কাজী নূর পবিত্র ঈদুল ফিতরের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও জমে ওঠেনি যশোরের নিত্যপণ্যের বাজার। দোকানিরা গ্রীষ্মকালীন নানা ধরনের সবজি ও মাছের পসরা সাজিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে কম। এতে হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। অন্যদিকে গরু, খাসির মাংস ও ডিমের দাম স্থিতিশীল থাকলেও অস্বাভাবিকভাবে বেড়েছে সব ধরনের মুরগির দাম। শুক্রবার শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার ও পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মাংস ও মুরগির বাজার বড়বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজারে দেখা গেছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি—ব্রয়লার ২১০ টাকা, সোনালি ৩৭০ টাকা ও লেয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাই এক ঐতিহাসিক পরম্পরা’ শীর্ষক আলোচনা সভায় লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান বলেছেন, বাংলাদেশ এমনটি দেশ যার সবকিছু শুরু হয়েছে মিথ্যা দিয়ে। তিনি বলেন, জাতির পিতা ভাসানী না শেখ মুজিব; বঙ্গবন্ধু কে? মুন্শি মেহেরুল্লাহ না কি শেখ মুজিব এবং স্বাধীনতার ঘোষক কে মুজিব না জিয়া- এসব ছাড়াও আরো অনেক বিতর্ক রয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের তরুণেরা সুস্পষ্টভাবে নতুন একটি কনস্টিটিউশন ও সেকেন্ড রিপাবলিকের কথা বলেছিল। সেটির বাস্তবায়ন করা গেলে- নতুন কনস্টিটিউশন রচনার মাধ্যমে নির্বাচনের ক্ষেত্রে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপী ব্যক্তিদের বাদ দেওয়া সম্ভব হতো। রাজনীতিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শহরের মণিহার এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে মাদকদ্রব্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার আমবটতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন চৌগাছা পাশাপোল কলেজের শিক্ষক (প্রফেসর) এবং উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে মকবুল হোসেন মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে নিজ গ্রাম সৈয়দপুরের দিকে ফিরছিলেন। পথে চৌগাছা উপজেলার আমবটতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে চলমান উদ্বেগের মাঝে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, বিশ্ববাজারের অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বর্তমানে দেশে তেলের চাহিদা বাড়লেও সরকার আগামী এপ্রিল পর্যন্ত সরবরাহ নিশ্চিত করেছে এবং আপৎকালীন সময়ের জন্য ৯০ দিনের জ্বালানি মজুদ রাখা হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১৫৩ জন দুঃস্থ ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহান স্বাধীনতা দিবসে যশোরের মণিহারস্থ বিজয়স্তম্ভের বেহাল অবস্থা ঘিরে ক্ষুব্ধ যশোরবাসী। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিনে মলিন রঙচটা, বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে হয়েছে মানুষকে। একই সঙ্গে স্তম্ভের একটি অংশ কালো কাপড়ে ঢেকে রাখার ঘটনায় নতুন করে প্রশ্ন ও সমালোচনার জন্ম হয়েছে। বিজয়স্তম্ভের এ করুণদশা জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর জন্য জেলা প্রশাসনকে দায়ি করেছেন তারা। অপরদিকে জেলা প্রশাসক বলছেন, সংস্কার করা হবে বলে বিজয়স্তম্ভের এ অবস্থা। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসটির কর্মসূচির সূচনা হয়। দিনের প্রথম প্রহরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে…

Read More