Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি
  • যশোর ২৫০ হাসপাতাল : সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কাটলেন স্বেচ্ছাসেবক
  • কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : স্বজনদের আহাজারির মধ্যেই দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ
  • লোহাগড়ায় কৃষকদলের পরিচিতি ও আলোচনা সভা
  • স্বাক্ষর জালিয়াতি : যশোরে ৬ ব্যক্তির কারাদণ্ড
  • আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজগঞ্জে শাপলা তুলতে গিয়ে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • বাঘারপাড়ায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর ২৫০ হাসপাতাল : সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কাটলেন স্বেচ্ছাসেবক

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবক কর্মী ও তথাকথিত ‘হাজাম’ ওসমানের বিরুদ্ধে তিন বছর বয়সী এক শিশুর সুন্নতে খাতনা করতে গিয়ে পুরুষাঙ্গের অংশবিশেষ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু আবু মুছা সদর উপজেলার হামিদপুর গ্রামের মোস্তাকিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ১ হাজার ৫০০ টাকার চুক্তিতে শুক্রবার দুপুরে হামিদপুর গ্রামে গিয়ে মুছার সুন্নতে খাতনা করান ওসমান। এর আগে নিজেকে অভিজ্ঞ এবং ২৪৫টি সুন্নতে খাতনা করিয়েছে বলে জানান তিনি।

ঘটনার সময় অসাবধানতাবশত শিশুটির পুরুষাঙ্গের অংশ কেটে ফেলা হয়। রক্তপাত শুরু হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

এদিকে শনিবারও হাসপাতালের পুরুষ ওয়ার্ডে অভিযুক্ত ওসমান কর্মরত ছিলেন। মুখে মাস্ক পরে কাজ করছিলেন তিনি। খতনার বিষয়ে তার কাছে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর না দিয়ে জানান, ঘটনার সময় তার সঙ্গে মুন্না নামের আরেকজন জড়িত ছিলেন।

হাসপাতালের অন্য কর্মচারীরা জানান, ট্রলিবয় হিসেবে কাজ করা স্বেচ্ছাসেবক ওসমানের বিরুদ্ধে ওষুধ চুরি, রোগীর মালামাল চুরিসহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগেও সে হাসপাতালে ওষুধ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল।

কোনো প্রশিক্ষণ বা যোগ্যতা না থাকা সত্ত্বেও অসৎ উপায়ে অস্ত্রোপচারের মতো ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে সে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি

August 22, 2026

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : স্বজনদের আহাজারির মধ্যেই দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ

August 22, 2026

লোহাগড়ায় কৃষকদলের পরিচিতি ও আলোচনা সভা

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.