অভয়নগর সংবাদদাতা
যশোর ডিবি পুলিশ অভয়নগরে একটি দেশি তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে আটক করেছে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড়ের জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন, অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার জুয়েল গাজী (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশিনতৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

