বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সরকারি সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে বড় বড় গাছ কাটা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিনের সুযোগে এই কুচক্র গাছগুলো বিক্রির জন্য কেটে নেয়ার চেষ্টা চালায়। একটি গাছের বর্তমান বাজার মূল্য লাখ টাকারও বেশি। এনায়েতপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, “আমাদের গ্রামের রাস্তার পাশে অনেক বড় বড় গাছ রয়েছে। বিগত সরকারের আমলেও এই গাছ কাটার চেষ্টা হলেও অনুমতি দেয়নি। তবে বর্তমানে আব্দুর রব ও ফুলমিয়ার নেতৃত্বে এরা গাছ বিক্রির উদ্দেশ্যে কাটছে। তারা বিভিন্ন সময় মানুষের উপর ভয়-ভীতি সৃষ্টি…
Author: banglarbhore
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকীতে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হরিতলা সার্বজনীন সম্প্রীতি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর উপজেলা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সভাপতি চন্দ্র শেখর সাহার সভাপতিত্বে ধর্মসভায় আলোচক ছিলেন রামপ্রসাদ দাস ও মাদল দেব বর্মন। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দেবনাথ, উৎসব উদযাপন কমিটির আহবায়ক দুলাল চন্দ্র মন্ডল, সদস্য সচিব বিশ্বজিৎ সরকার, নিখিল চন্দ্র দাস, মোহন দেবনাথ, চিন্ময় দেবনাথ, উৎপল দে, কুমার প্রসূন, কমলকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক সীমান্ত জেলা যশোর। জেলাটিতে যেমন মাদক চোরাচালান বেড়েছে, তেমনি এর ধরনেও এসেছে নতুন পরিবর্তন। চোরাচালান সিন্ডিকেটগুলো বহনকারী হিসেবে নারীদের ব্যবহার বাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশ মাদক কারবারি হিসেবে আটক করা হয়েছে নারীদের, এতে উদ্বেগ তৈরি করেছে সচেতন মহলে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হিসেবে ধরা হয়। যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়াকে। দীর্ঘদিন ধরে এ অঞ্চল চোরাচালানের নিরাপদ রুট হিসেবে পরিচিত হয়ে উঠেছে। মুলোত ভারত সীমান্তঘেঁষা এই অঞ্চলগুলোতে প্রায় ৩৬৩ কিলোমিটার নদী ও স্থল সীমান্ত রয়েছে। বিস্তীর্ণ এই সীমান্তপথ নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ায় মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচারের জন্য…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী এক সহযোগীসহ আটক হয়েছে। এ সময় অস্ত্র, মাদক ও দু’টি হাতবোমা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যার পর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজিব হোসেনের নেতৃত্বে র্যাব ও পুলিশের একটি চৌকস যৌথ টিম কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে (৩৫) গ্রেফতারে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী আলমগীরের বাড়িতে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল চার রাউন্ড তাজা গুলি, দুইটি ওয়াকিটকি ও ১০০…
বাংলার ভোর প্রতিবেদক একাত্তরের শহীদদের স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ নার্গিস বেগম বলেছেন, একাত্তরে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য বর্তমান প্রজন্মকে এ ধরনের আয়োজনে আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে, যাতে তারা মহান স্বাধীনতা যুদ্ধ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা সম্পর্কে জানতে পারে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। শনিবার সকালে যশোর শহরের বেজপাড়ায় শহীদ সুধীর কুমার ঘোষের কাঠগোলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন জনযুদ্ধ।…
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া, খুলনা গত ২ নভেম্বরে দৈনিক বাংলার ভোর প্রত্রিকায় “ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলছে পণ্য বোঝাই ভারি যান” শিরোনামে খবর প্রকাশিত হলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। এ অবস্থায় এখনও দুর্ঘটনা আতঙ্কে যাত্রী ও পণ্যবাহি ভারি যানবাহন। অন্যদিকে বিগত কয়েকদিন প্রতিদিন রাত ৯ টা থেকে সারা রাত ব্রিজের উপর দিয়ে চলাচল করছে মাটি ভর্তি দশ চাকার ড্রামট্রাক। বর্তমানে ব্রিজের প্রায় সবগুলো পিলারে ফাটল ধরে ভেঙ্গে পড়ার অবস্থা তৈরি হয়েছে। অতি দ্রুত ব্রিজটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না রা হেেল যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার চুকনগর আপার ভদ্রানদীর উপর নির্মিত ব্রিজটি বর্তমানে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে গেলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দড়াটানায় ইফতারি কিনতে যাওয়া এক গৃহবধূ অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। ভুক্তভোগী নারীর নাম জুলেখা খাতুন (৩৫)। যিনি শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী। শনিবার অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে জুলেখা খাতুন দড়াটানা ভৈরব হোটেলের সামনে ইফতারি কিনতে যান। এ সময় অজ্ঞাত দুই থেকে তিনজন ব্যক্তি কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করার চেষ্টা করেন। পরে তাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে কালেক্টরেট ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ব্যবহৃত ২৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের রেডমি ১৫ টাচ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা এলাকার মনোরম বুকভরা বাঁওড় সংলগ্ন একটি পিকনিক কর্ণারে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এ মিলনমেলায় দিনভর ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা, খেলাধুলা, আড্ডা এবং নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি পরিবেশন করা হয় বিভিন্ন রকমের মুখরোচক খাবার। যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ঈদের আনন্দ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর পৌরসভার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ইফতেখার আলম অভি ও সাব্বির হোসেন। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে গত পরশু ছাত্রদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পৌরসভার সামনে অবস্থান…
# এক ঘন্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বন্ধ রাখার আহবান বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের উদ্যোগে ‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ র্যালি যশোর জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা প্ল্যাকার্ড ও স্লোগান বহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ এম ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা রোভারের…
