বাংলার ভোর প্রতিবেদক :
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজের মেধাবী শিক্ষার্থী তাসফিয়া রহমান অন্বেষা। তার প্রাপ্ত নম্বরের হার ৯৫ দশমিক ৬৬ শতাংশ।
তাসফিয়া রহমান অন্বেষা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতেমা এ্যানি ও ডা. মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে।
এসএসসি পরীক্ষায় তার এই সাফল্যে পরিবার, স্বজন ও শিক্ষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে অন্বেষা। একই সঙ্গে তার সাফল্যের পেছনে বাবা-মা, নানা-নানি, পরিবারের অন্যান্য সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সে।
পড়াশোনার পাশাপাশি গল্প লেখা, বই পড়া ও ফুলের বাগান করা অন্বেষার প্রিয় শখ। হলুদ গোলাপ তার সবচেয়ে প্রিয় ফুল।
ভবিষ্যতে বাবা-মায়ের মতো একজন সুচিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় অন্বেষা।
চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোয় তার অন্যতম লক্ষ্য। নিজের স্বপ্ন পূরণে সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছে কৃতি শিক্ষার্থী তাসফিয়া রহমান অন্বেষা।

