Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বাক্ষর জালিয়াতি : যশোরে ৬ ব্যক্তির কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জমি আত্মসাতের উদ্দেশ্যে নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে জাল ডকুমেন্ট তৈরি ও হুমকি ধামকির মামলায় যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার ৬ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

যশোরের সার্কিট হাউজপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদের করা মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত আঃ বারিক জোয়াদ্দারের ছেলে আমিনুল ইসলাম ও রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে আসাদ জোয়াদ্দার, ফরহাদ জোয়াদ্দার, রাহাদ আনোয়ার ও রিফাত আনোয়ার তার পৈত্রিক প্রাপ্ত জমি জোরপূর্বক ভোগ দখল করছে।

পৈত্রিক জমি বুঝে চাইলে তারা হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায় তারা নন জুডিসিয়াল স্ট্যাম্পে তার পৈত্রিক প্রাপ্ত অংশ রিফাত আনোয়ারের কাছে বিক্রি করে দশ লাখ টাকা গ্রহণ করেছে মর্মে জাল ডকুমেন্ট তৈরি করে। আব্দুস সামাদের কাছে তারা স্ট্যাম্পে উল্লেখিত ১০ লাখ টাকাসহ অতিরিক্ত আরো ২০ লাখ টাকা তাদেরকে দিতে হবে বলে উল্টো চাপ দিতে থাকে।

একপর্যায় আব্দুস সামাদ যশোর আদালতে মামলা করেন। যার নং-৬১৯/২৩, ধারা-৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১/৩৮৫/ ৫০৬(২)/১০৯ দ.বি.।

যশোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পেনাল কোডের ৪৬৮ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ যুক্তিসঙ্গত সন্দেহের উর্ধ্বে প্রমাণিত হওয়ায় ১০ আগস্ট রিফাত আনোয়ারকে ২ বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের এবং অন্যদেরকে এক বছর সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.