বাংলার ভোর প্রতিবেদক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বশেষ সিদ্ধান্ত বাস্তবায়ন, আগামী ৪ নভেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে যশোর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলীয় নেতৃবৃন্দ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আজ ২৯ অক্টোবর। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মুক্তিযুদ্ধের প্রাক-পর্বে শ্বাসরুদ্ধকর সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রতিবাদীকণ্ঠ হিসেবে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল প্রতিবাদী এই সংগঠনের। সেই থেকে নিপীড়িত মানুষের গান গাইবার অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিল উদীচী তা আজও শোষণ, নিপীড়ন, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের জাতীয় সংস্কৃতির সৃষ্টিশীল নবজাগরণে দৃঢ়ভাবে কাজ করে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচী যশোর জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০ টায় এমএম কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৩ দিনের কর্মসূচি। আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচির দ্বিতীয় দিনে পালিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কের দুধারে রোপণ করা হবে…
বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। মঙ্গলবার বিকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেছেন, পল্টন ট্র্যাজেডি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম কখনও থেমে থাকে না। সত্য ও ন্যায়ের পথে যারা অটল থাকে, তাদের ত্যাগ-সংগ্রাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। আমরা ইসলাম, ন্যায় ও মানব কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলাম মানবতার কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আদর্শে বিশ্বাসী। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, এবং ইসলামিক…
বিশ্বখাদ্য দিবস উপলক্ষে পুষ্টি ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও ইফাদ (ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালাচারাল ডেভেলপমেন্ট) এর যৌথ অর্থায়নে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম প্রুভড নিউট্রিশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। ‘খাদ্য ও পুষ্টি, সবার জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইফাদ এর কান্ট্রিডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন গেইন এর পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ। অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের প্রকল্প পরিচালক ড.…
বাংলার ভোর প্রতিবেদকত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর কৌতুক-ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব শেষে সেরা-৫ এর শীর্ষস্থান অর্জন করেছে যশোরের প্রতিযোগী সাবিক সাদত। আজ (২৮ অক্টোবর, মঙ্গলবার) বাংলাদেশ টেলিভিশন ভবনে সেরা-১০ প্রতিযোগীর মধ্য থেকে সেরা-৫ বাছাই করা হয়। সাবিক সাদত ৯৩.৬৭ নম্বর পেয়ে তার শীর্ষ অবস্থান নিশ্চিত করে। সেরা-৫ এ উন্নীত হওয়ায় সে আগামী নভেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন কুঁড়ির লড়াই শেষ করবে। যশোর শিল্পকলা একাডেমিতে (খুলনা-২ অঞ্চল) অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়ার মাধ্যমে সাবিকের নতুন কুঁড়ি যাত্রা শুরু হয়। পরবর্তীতে সে বিভাগীয় পর্বের একমাত্র প্রতিযোগী হিসেবে চূড়ান্ত বাছাই পর্বে…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় কতিপয় মুক্তিযোদ্ধাকে ভুয়া পরিচয়ধারী, পতিত সরকারের দোসর ও তাদের দুর্নীতির কাহিনী তুলে ধরে এক পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ রহমান। লিখিত বক্তব্যে তিনি নিজেদের নির্দোষ ও কতিপয় মুক্তিযোদ্ধাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বলেন, পতিত সরকারের দোসর ও তৎকালীন দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, এফএম নুরোন নবী খোকা ও রবীন্দ্রনাথ বৈরাগী দোকান ভাড়া তুলে লাখ লাখ টাকা আত্মসাৎ ও নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাদের আয় ব্যয়ের হিসেব ও…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহীনুর আক্তার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মুক্তিযুদ্ধকালীন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান,…
কোটচাঁদপুর সংবাদদাতা দুই বছরেও চালু হয়নি নতুন ভবন, ওই ভবণে বসবাস করছে ইদুর-বাদুড়। চুরি হচ্ছে মূলবান সরঞ্জামাদি, সন্ধ্যা আসলেই মাদকের আড্ডা খানায় পরিনত হয় ভবনটি। এতে করে বেহাল হয়ে পড়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিচ্ছেন চিকিৎসা ও ব্যবস্থাপত্র। সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা যায়, চিকিৎসা সেবা উন্নত করতে ২০২৩ সালে ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় পাঁচতলা ভবনটি। ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলেও বাস্তবে তার কোন কার্যক্রম নেই বরং আগের তুলনায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। চরম চিকিৎসক সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাব, ওষুধ সংকট, নিম্নমানের খাবার, অপরিস্কার ও দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব, আর সব…
কামরুল ইসলাম, শরণখোলা ভারতীয় (কীটনাশক) বিষে শেষ হতে চলেছে সুন্দরবনের প্রাণপ্রকৃতি। বনে বিষ দিয়ে মাছ শিকার দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শুধু পূর্ব সুন্দরবন বিভাগেই গত চার মাসে বিভিন্ন অভিযানে জেলেদের আটকসহ বিষের বোতল ও বিষ দিয়ে আহরণ করা বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে। সুন্দরবন বিভাগ ও পরিবেশবাদীরা বলছেন, এক শ্রেণীর জেলে বিষ দিয়ে মাছ আহরণের ফলে শেষ হয়ে যাচ্ছে সুন্দরবনের মৎস্য সম্পদ, ডলফিন, জলজপ্রাণীসহ পাখি ও বন্যপ্রাণী ও ম্যানগ্রোভ প্রজাতির গাছ। এতে করে চরম হুমকির মুখে পড়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতি। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের তথ্যমতে, তালিকাভুক্ত ৫ হাজার ৮০০ জেলে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের অনুমোদিত নদীখালে…
মাগুরা সংবাদদাতা মাগুরায় শতবর্ষী কাত্যায়নী পূজা উপলক্ষে শহরের নতুন বাজার সেতুর ওপর নির্মিত হয়েছে প্রায় ৯০ ফুট উচ্চতার একটি বর্ণিল তোরণ ইতিমধ্যে সকলের মাঝে সাড়া ফেলেছে। আয়োজকদের দাবি, জেলায় সাধারণত এত উঁচু তোরণ চোখে পড়ে না। তোরণটির নির্মাণে কাজ করেছেন ৩০ জনের বেশি শিল্পী ও শ্রমিক। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের এই উৎসব। উৎসবের সমাপনী হবে আগামী শুক্রবার। শহরের নিজনান্দুয়ালী এলাকার নিতাই গৌর গোপাল সেবাশ্রম পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে এই তোরণ নির্মাণ করা হয়েছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা হলেও মাগুরায় জাঁকজমকভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর শারদীয় দুর্গাপূজার এক মাস পরই…