Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

বাঘারপাড়ায় দুই হাজার ২৫টি চারা বিতরণ
banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া  সংবাদদাতা

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করতে হবে। বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলো বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসনকে জানাতে হবে এবং নিজেদের অধিকার আদায় করে নিতে হবে।

তিনি আরও বলেন, কেউ অনিয়ম করলে তা প্রশাসনের নজরে আনতে হবে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা নাসরিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান,

পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চারাগাছ তুলে দেন। এদিন বাঘারপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে মোট দুই হাজার ২৫টি চারা বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উপজেলা পরিষদ সংলগ্ন মহিরন গ্রামে পৌরপার্ক এবং উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.