Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সজিাররে সময় নবজাতকরে শরীরে একাধকি কাটার চিহ্ন
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
  • সনাক যশোরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার ভারপ্রাপ্ত উপপরিচালক আজম উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বনায়ন জোন মাগুরার সহকারী বন সংরক্ষক জুমুয়া জামান।

সঞ্চালনায় ছিলেন নাহিদুর রহমান দুর্জয় ।

মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফলসহ মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেয়া হয়।

আয়োজকরা জানান, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকেলে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে সজিাররে সময় নবজাতকরে শরীরে একাধকি কাটার চিহ্ন

August 20, 2026

যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

August 20, 2026

যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.