বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরতলীর শেখহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের সোহেল আহম্মেদ (৩৫) ও সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার ইমদাদুল হক (৪৩)। পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৮টার দিকে বিআরটিএ যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম ওয়াজেদ হোসেন প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে উদ্ধার হওয়া পিস্তলের মালিক শাকিল শেখকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে খুলনার রূপসা উপজেলার আইনগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবির শেখের ছেলে। ডিবির এসআই কামরুজ্জামান জানান, গত ২৫ অক্টোবর দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই পিস্তল ছিলো শাকিলের। যা তার মাসহ স্থানীয়রা স্বীকার করেন। এছাড়া শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্র উদ্ধারের পর…
বাংলার ভোর প্রতিবেদক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। দেশে ন্যায়ের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। নভেম্বরের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি…
বাংলার ভোর প্রতিবেদক শান্তিভঙ্গের অভিযোগে মণিরামপুর থানার ওসি ও এক এসআই’র বিরুদ্ধে যশোর নির্বহী আদালতে মামলা হয়েছে। রোববার মণিরামপুরের গোবরডাঙ্গা গ্রামের প্রভাষ ঘোষ বাদী হয়ে এ মামলা করেছেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে আগামী ২ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ও এসআই মিলন হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, প্রভাষ ঘোষ পৈত্রিক সূত্রে বিভিন্ন দাগে ৫ একর ১০ জমি মালিকানা লাভ করে ভোগদখল করে আসছেন। একই গ্রামের রবিউল ইসলাম, আবুল হোসেন দফাদার, রফিকুল দফাদার, আলমগীর দফাদার, জাহাঙ্গীর দফাদার, শফিকুল দফাদার ও শহিদুল দফাদার ওই জমি জবরদখলের ষড়যন্ত্র শুরু করে। এরই…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকার স্যানিটারি টেকনিশিয়ান বাবুকে মারপিট করে হত্যা ও তার ভাইকে জখমের অভিযোগে কোতয়ালি থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার বিকেলে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি বামনপাড়ার কাঞ্চন মিয়ার ছেলে নিহত বাবুর ভাই নুরুজ্জামান মুন্না বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট প্রবীর চক্রবর্তী। আসামিরা হলেন, কোতয়ালি থানার সাবেক এসআই মুহাম্মদ জামিল আহম্মেদ, এএসআই আবুল কালাম আজাদ ও বেজপাড়া মেইন রোড এলাকার শাহ আলম ডাকাতের ছেলে ওবাইদুল ইসলাম রাকিব।…
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার ন্যায়বিচার ও মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোরে আজ প্রতিবাদি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। কাঠেরপুল যুব সংঘের তত্বাবধানে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় শহরের গাড়িখানা থেকে মিছিল শুরু হয়ে মণিহার এলাকায় গিয়ে সমাবেশ করবে। এতে যশোরের সালমান ভক্তদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ আয়োজনে মিডিয়া কাভারেজ প্রদানের জন্য সকল সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও তখন অবৈধ। দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। ৭ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল ৪ টায় জাগপা যশোর জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত। অমিত বলেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে যায় ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে…
বাংলার প্রতিবেদক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা আটে যায়গা করে নিয়েছে যশোর। শেষ ১৬ এর লড়াইয়ে খুলনাকে ১-০ গোলে চূড়ান্ত সেরা আটে লড়াইয়ে জায়গা করে নিয়েছে। সোমবার নিরপেক্ষ ভেন্যু মাগুরা জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে একমাত্র গোলটি করেছেন যশোরের তানভীর। তিনিই এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হনে। ম্যাচ শেষে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফল বলে মন্তব্য করেছেন দলের কোচ আনোয়ার পারভেজ। যশোর জেলা দল সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হতে পারেনি। এবারের আসরে দলটি দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার অপেক্ষায় ছিল। গত কয়েকদিন ধরেই শামস্-উল হুদা স্টেডিয়ামে কঠোর অনুশীলন অব্যাহত রেখেছে খেলোয়াড়রা কোচ আনোয়ার পারভেজের তত্বাবধানে।…
বাংলার খেলা প্রতিবেদক যশোরে আজ মঙ্গলবার শুরু হবে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন সমন্বয়কারী রায়হান সিদ্দিকী। আর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক মাহতাব নাসির পলাশ। এছাড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা। যশোর থেকেই চলতি জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার যাত্রা শুরু হবে। এই ভেন্যুতে তিনটি জেলা ছাড়াও অংশ…
মাগুরা সংবাদদাতা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা। সোমবার দুপুরে ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম। বক্তারা বলেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো সম্ভব নয়। বক্তারা…