বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবী আইয়ুব আলী (৪৬)ওরফে পাইনো আইয়ুবকে চোরাই ওষুধসহ হাতেনাতে ধরেছে জনতা। পরে তাকে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোববার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় ৮ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আইয়ুব ঝিকরগাছা থানার অমৃতবাজার মাগুরা গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়ে আইয়ুবকে ছেড়ে দিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু। হাসপাতালে রোগী দেখতে আসা শহরের ঢাকা রোড মোল্লাপাড়া এলাকার বাদশা শেখ জানান, অসুস্থ স্বজনকে দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলায় ৮ নং মেডিসিন ওয়ার্ডে তিনি দেখতে পান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ একজনকে আটক করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৬টার দিকে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শেখ অলিউল¬া (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল¬াহর ছেলে। ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল¬াহ্ সিদ্দিকী জানান, রোববার সকাল সাড়ে ৬টার শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল¬াশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ২০ গ্রাম ওজনের আট পিস স্বর্ণের বার ও এক দশমিক ৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি এবং একটি মোবাইল জব্দ করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক গণমানুষের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে যশোরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের চৌরাস্তা এলাকায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। গণঅধিকার পরিষদ যশোর জেলার সভাপতি এবং যশোর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে আশিক ইকবাল বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের এই সংগ্রামে…
বাংলার ভোর প্রতিবেদক যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরে হরিজন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূর্য পূজা বা ছট পূজা উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের লালদিঘীর পাড়ে এই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথির সন্ধ্যা থেকেই এই পূজার বিশেষ পর্ব শুরু হয়ে যায়। শত শত ভক্ত-অনুরাগী তাদের নিজস্ব ধর্মীয় রীতিতে সূর্য দেবের আরাধনা করেন এবং মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা জানান। পূজা উপলক্ষে লালদিঘীর পাড় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষের পদচারণায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বর্ণিল সাজসজ্জা, আলো ঝলমলে পরিবেশ এবং আতশবাজির শব্দে পুরো এলাকাটি আনন্দমুখর হয়ে ওঠে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উচ্চমান হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণশুনানিতে তিনি পাউবো যশোরের অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জিকে এই নির্দেশ দেন। গণশুনানির সময় নিয়োগ বাণিজ্য ও অসৎ উপায়ে জনবল নিয়োগের বিষয়ে অভিযোগ তোলেন চাকরিচ্যুত আউসসোর্সিং কর্মচারী রাজু আহমেদ ও দীপংকর দাস। এ সময়, দুদক কর্মকর্তারা মহাসিন আলীকে বলেন, কোনো ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত কিনা ? জবাবে মহাসিন বলেন, আপনারা তদন্ত করে যদি কোনো প্রমাণ পান তাহলে যে শাস্তি দিবেন সে শাস্তি মাথা…
বাংলার ভোর প্রতিবেদক আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন আবুল কাশেম যিনি পরে সভাপতি হন এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক হন। বর্তমানে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদল নানা কর্মসূচি নিয়েছে। সকালে শহরের লাল দীঘিস্থ দলীয় কার্যালয়ে দলায় পতাকা উত্তোলন। এরপর বিকাল ৩টায় যশোর শহরের টাউন হল ময়দানে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা থাকবেন বিএনপির খুলনা…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ছয়টি আসনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারেক রহমান ছাড়াও দলটির নীতিনিধারণী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে, জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের ফোন ও খুদে বার্তার মাধ্যমে বৈঠকে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই ইতিমধ্যে ঢাকায় রওনা হয়েছেন, অন্যরা আজ দুপুরের মধ্যে পৌঁছাবেন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, এর আগে দলের মহাসচিব মনোনয়ন প্রত্যাশীদের ডেকে স্থানীয় গ্রুপিং বিশৃঙ্খলা মেটানোর তাগিদ দিয়েছিলেন। সেই গ্রুপিং সেই নির্দেশনায় কাজ না হওয়ায় এবার কঠোর বার্তা দিতেই ডেকেছে…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণজাগরণ সৃষ্টি করতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করেছেন জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জহুরুল ইসলাম। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপি গণসংযোগের সময় তিনি জনগণের হাতে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাবের লিফলেট তুলে দেন এবং প্রস্তাবগুলোর তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা দেন। এ সময় জহুরুল ইসলাম বলেন, “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব হচ্ছে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই ৩১ দফা…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সংবিধান ও মুক্তিযোদ্ধাদের স্বার্থ বিরোধী কর্মকান্ডের অভিযোগ। তারই প্রতিবাদে রোববার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় মুক্তিযোদ্ধা কল্যাণ কমিটির আহবায়ক এম নুরুন্নবী খোকা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধা কোটায় একাধিক সন্তানের চাকরি, সম্পত্তি হস্তগতসহ বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণকারিরা আবারও তৎপর হয়ে উঠেছেন। কতিত একজন মুক্তিযোদ্ধা উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দখল, মুক্তিযোদ্ধা মার্কেট ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন। তাছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের নামে বরাদ্দকৃত সরকারি খাস জমিতে বিধি বহির্ভুতভাবে বহুতল পাকা ভবন নির্মাণ করে ভোগ দখলও করছেন। এমনকি মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নামে ভুয়া সংগঠন বানিয়েও অপকর্ম…
শরণখোলা সংবাদদাতা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার সকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালাবগি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘রাঙ্গা বাহিনী’র প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। রোববার দুপুরে কোস্ট গার্ডের…