বাংলার ভোর প্রতিবেদক :
জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে আদর্শ ফিজিওথেরাপি সেন্টার।
শনিবার বিকেলে জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামানের সভাপতিত্বে জয়তী সোসাইটি পরিচালিত রায়পাড়ার আদর্শ মহিলা উন্নয়ন সংগঠনে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে আদর্শ ফিজিওথেরাপি সেন্টার।
উদ্বোধন করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি ছিলেন নগর মহিলা দলের ৬ নং ওয়ার্ড সভাপতি হেলেনা পারভীন। বাঁচতে শেখা প্রতিনিধি সিআরআর অফিসার জ্যোস্না খাতুন।
অতিথি ছিলেন নগর মহিলা দলের ৬ নং ওয়ার্ড সহ সভাপতি কাজল রেখা। রায়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম, সমাজসেবক খোরশেদ আলম।
অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির এই কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস ও প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু। এ ছাড়া সংস্থার স্বাস্থ্য কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংস্থার স্বাস্থ্য ব্যবস্থাপক শামীমা খাতুন।
জয়তী সোসাইটির পক্ষে আরো উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, লাভলী খাতুন, হালিমা খাতুন শিল্পি, বর্ণালী সরকার, নুরজাহান আক্তার, শাহিনা আক্তার সিমাসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।।

