Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন
  • যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত
  • স্বাধীনতার সংগ্রামে সালেহা বেগম: ইতিহাসের আড়ালে থাকা এক সাহসী নারী
  • আগামীকাল শ্যামাপূজা
  • ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নার্গিস বেগম
  • জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা একবিন্দুতে মিলেছে বলেই শেখ হাসিনার পতন : যশোরে অমিত
  • ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২

banglarbhoreBy banglarbhoreNovember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার ও যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, ভিকটিম লিজার বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানীর বাড়িতে থাকতো। সম্প্রতি নানীও তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রাফেজা নামে এক নারীর সাথে তার পরিচয় হয় এবং সে লিজাকে পাত্রস্থ করে দেয়ার প্রস্তাব দেয়। এরপর লিজাকে যশোর জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এনে ভুয়া বিয়ের নামে পাচারের প্রক্রিয়া চালায় রাফেজা ও সেন্টু নামে এক যুবক। বিয়ের সাজে বসে থাকায় পথচারীদের সন্দেহ হয়। এরপর রাফেজা ও সেন্টু ফিরে এলে জনতার প্রশ্নবানে তারা বিভ্রান্তিকর তথ্য দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিজাকে উদ্ধার এবং রাফেজা ও সেন্টুকে আটক করে।

ওসি আরো জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন

    November 8, 2026

    যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত

    November 8, 2026

    স্বাধীনতার সংগ্রামে সালেহা বেগম: ইতিহাসের আড়ালে থাকা এক সাহসী নারী

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.