কামরুল ইসলাম, শরণখোলা বাগেরহাটের শরণখোলায় নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে মাঝরাত থেকে সাগরে নেমেছেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন উপকুলীয় অঞ্চলের জেলেরা। এর আগে গত ৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেশ খুশি জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকেই মাছ ধরার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বাগেরহাটের শরণখোলাসহ উপকূলের শতাধিক জেলে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবশ্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি পর্যায় অন্তর্ভুক্ত…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময় সভা শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির প্রমুখ। সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নানা সুপারিশ তুলে ধরা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ অংশ নেন।
সাতক্ষীরা সংবাদদাতা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স (৬ষ্ঠ ব্যাচ)’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নির্বাচন জাতির গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ। এ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতে ইসলামীর দেড় শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে বাড়ীয়ালী-দশপাখিয়াসহ ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়। স্থানীয়দের কাছে উপজেলার অন্যতম খারাপ রাস্তা হিসেবে পরিচিত এই রাস্তাটি দিয়ে বাড়ীয়ালী হাউলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন তথ্য অফিসসহ ১০টি গ্রামের বাসিন্দারা নিয়মিত চলাচল করেন। রাস্তাটি সংস্কার হওয়ায় এই এলাকার মানুষজন ব্যাপকভাবে উপকৃত হবেন। জানা গেছে এদিন ভোর ছয়টা থেকে বিরতিহীনভাবে সকাল দশটা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের এই কাজ চলে। বাড়ীয়ালী ৩ নম্বর ওয়ার্ড…
শার্শা সংবাদদাতা “রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”-এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউণ্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব। সহসভাপতি মাহমুদুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক মনির হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান। এছাড়া…
দক্ষতায় কারো চাইতে কেউ কম না। কাগজের তৈরি একটি বাক্স থেকে তোলার পর; চিরকুটে লেখা শব্দটি মাইক্রোফোনে বলার সাথে সাথেই-সেটির বানান নির্ভুলভাবে অবলিলায় বলে দিচ্ছে একেকজন প্রতিযোগী। শুদ্ধ উচ্চারণে, আকর্ষণীয় ভঙ্গিতে ও অনন্য দক্ষতায় বানান যুদ্ধে জয়ী হতে চলে শিশু শিক্ষার্থীদের তুমুল লড়াই। বাংলা, ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন শব্দের শুদ্ধ বানান বলার এমন লড়াইয়ের দৃশ্য যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোম’র। কার্তিকের পড়ন্ত বিকেল তখন ম্রিয়মাণ রোদে সন্ধ্যা অভিমুখী। শিশুদের ব্যতিক্রমী এই স্কুল জুড়ে বানান যুদ্ধ ঘিরে কঁচিকাঁচাদের শোরগোল। যত কঠিন শব্দের বেড়াজাল-ই সামনে আসছে না কেন, তাতে কারোর যেন ‘কুছ পরোয়া নেহি’- এমন ভাবখানা সবার। খুব স্মার্টলি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামে ভ্যানচালক মাসুদ হত্যায় আটক মামুন শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মামুন ও আলী হাসান দুই জনে মিলে মাসুদকে হত্যা করেছেন বলে আদালতকে জানিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামি মামুনের জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামুন শার্শা উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। আটক ছিনতাইকৃত ভ্যান বিক্রির দায়িত্ব ছিলো এর আগে আটক আলী হাসানের। ১৭ হাজার টাকায় ভ্যান বিক্রি করেন আলী হাসান। কিন্তু ৯ হাজার টাকায় বিক্রি করেছেন বলে মামুনকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জমজমাট এই ফাইনাল হয়। এতে মাগুরা শালিখার ইস্মৃতি মম ফুটবল একাদশ কালিগঞ্জ একতা ফুটবল একাদশকে দুই শূণ্য গোলে পরাজিত করে। ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে হাজারো ফুটবলপ্রেমীর ঢল নামে মাঠে। খেলাটি উপভোগ করতে মাঠে যেন আনন্দ আর উন্মাদনার মেলা বসেছিল। দুই দলের খেলোয়াড়রা মাঠে নামলে দর্শকদের মাঝে উত্তেজনা আরও বেড়ে যায়। মাঠ ছাড়িয়ে দর্শকের ঢলে কেউ কেউ অবস্থান নেন গাছে কিংবা বিভিন্ন ভবনের ছাদে। খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সনাতন নারী-পুরুষদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হলো দুর্গা পূজা ও দীপাবলি পূজা পরবর্তী পুনর্মিলনী। শনিবার বিকেলে শহরের পৌরপার্কে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা। মাথায় সিঁদুর, কপালে লাল টিপ, হাতে সাদা শাঁখা পরে হাজির হয় সহস্রাধিক নারী। তাদের সাথে অংশ নেন পরিবারের পুরুষ সদস্যরাও। গ্রামীণ ঐতিহ্যবাহী নানান খেলাধুলার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। উৎসবমুখর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি বলেন, ‘এ সমাজে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বসবাস করছে। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমরা একে…
বাংলার ভোর প্রতিবেদক আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় ভোট গ্রহণের দু’দিন আগে বন্ধ হয়ে গেল যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। বৃহস্পতিবার যশোর জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও অনিয়মের অভিযোগ এনে সংগঠনের ১৭ সদস্য আদালতে মামলা দায়ের করেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থেকেই হঠাৎ করে মামলার মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেয়ায় সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। শনিবার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান নির্বাহী কমিটি গত ২৩ আগস্ট সাধারণ সভার মাধ্যমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এবং তফসিল ঘোষণা দেয়। কমিশনের ঘোষিত…