Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
  • গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি
  • ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত সভাপতির দায়িত্ব গ্রহণ
  • তালায় সড়ক নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে যশোরের মনিরামপুর উপজেলার ৪৭ নম্বর চাঁদপুর মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব যশোরের সভাপতি খুরশিদ আলম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আজাহার হোসেন স্বপন, জুনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর অজয় কুমার রায় এবং ফ্লোর মেম্বার ইঞ্জিনিয়ার সেলিম হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভিনসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগ্রত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

August 6, 2026

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

August 6, 2026

যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল

August 6, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.