Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ব্যাপক শোডাউন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বিশাল মোটর শোভাযাত্রা। পরে বিকেলে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে কেন্দ্রীয় শ্রমিকদলের সহ সভাপতি মতিয়ার রহমান ফারাজী বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগের দোসোর জামাত এখন বিএনপি’র অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি। ৫ আগস্ট পরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন দাঁড়ি টুপি পরে জামায়াত হয়েছে। তারা এখন জান্নাত হাতে করে ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ এদেশে আর শয়তানের প্রয়োজন নেই জামাতই যথেষ্ট। এজন্য আগামী সংসদ নির্বাচনে দেশকে রক্ষায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইজিবাইক চালকের হাতে আরেক ইজিবাইক চালক হত্যার ঘটনায় ঘাতক চালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পিবিআই সদস্যরা। আটক আশরাফুল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর শহরের চারখাম্বা মোড়ে কামাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন স্কয়ার কোম্পানির গেটের সামনে থেকে র‌্যাব-৯ এর সহযোগিতায় তাকে আটক করা হয়। শুক্রবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আশরাফুলের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত শনিবার সকালে যশোর শহরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সামাজিক সচেতনতা ও সরকারি দপ্তরে সেবার মান বাড়ানো, সেবাগ্রহিতাদের হয়রানি রোধে যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৬তম গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আর বিশেষ অতিথি হিসাবে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে, দুদকের গণশুনানি নিয়ে জনগণের মধ্যে সাড়া পড়তে শুরু করেছে। সাধারণ মানুষ নানান অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন দুদকের অভিযোগ গ্রহণ বুথে। দুদকও গণশুনানির জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের দুর্নীতি অনিয়ম গণশুনানির মাধ্যমে তুলে আনতে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর যুব সমাজের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মাদকের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ডায়বেটিস, কোমর ব্যথা, দৃষ্টিশক্তি কমসহ নানা সমস্যা নিয়ে এসেছেন বছর বাষট্টির আনোয়ারা খাতুন। আনোয়াররা খাতুন জানান, আয় রোজগার করি না, চিকিৎসা করবো কিভাবে ? তাই এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ নিয়ে বাড়ি ফিরছি। শুধু আনোয়ারা খাতুন নয়, বছর সত্তরের মুজিবর মোল্লা, কলেজ ছাত্র আহসান হাবীবসহ অসংখ্য নারী পুরুষ এসেছিলেন যশোর শহরের নাজির শংকপুর জিরো পয়েন্ট মোড়ে ডা. শান্তা কনসালটেশন অ্যাণ্ড আল্ট্রাসাউন্ড সেন্টার ও এআরসি ফাউণ্ডেশনের সৌজন্যে এপেক্স ক্লাব অব নড়াইলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে। শুক্রবার সকালে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর এপেক্সিয়ান অধ্যক্ষ তরিকুল ইসলাম। এপেক্স ক্লাব অব নড়াইলের সভাপতি অধ্যাপক নির্মল…

Read More

কাজী নূর আজ বাজার করে স্বস্তি পেলাম। কাঁচা সবজিসহ মাছের দাম কিছুটা কম মনে হলো। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের প্রত্যাশা বেতন যা পাই তাই দিয়েই যেন পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নাগালের বাইরে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। না কাউকে দেখাতে পারি, না কাউকে বলতে পারি। নিরবে সয়ে যাই। পুরুষ মানুষ তো এমন অনেক ঝড় সয়ে ঘরে ফিরে হাসি মুখে থাকি। ভেতরে অপ্রকাশিত যন্ত্রণা আর মুখে খুশির ঝরণা ধারা। এটাই হচ্ছে পুরুষ মানুষের চিরন্তন চরিত্র-শুক্রবার যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড় বাজারে ‘বাংলার ভোর’কে এমনটাই বলছিলেন, কবি, লেখক জাহিদ ইকবাল। জাহিদ ইকবালের কথার…

Read More

রেহানা ফেরদৌসী বলো তো, সব ফুল কি বাগানেই ফোটে! কিছু অপরূপ সুন্দর ফুল বাড়ির পেছনে আবর্জনার পাশেও ফোটে তাই না! কিন্তু তার জন্ম আবর্জনায় হলেও, তার সৌন্দর্য্য তাতে বিন্দুমাত্র কমে যায় না, অথবা তার রাত্রি কালীন সুবাস থেকে কাউকে বঞ্চিতও করে না। আচ্ছা, সব ফুল দিয়ে কি বাসর সাজায়! সব ফুল কি শোবার ঘরের ফুলদানিতে শোভা পায়! সব ফুলে কি মালা গাঁথা যায়! কিছু ফুল ঝরে পড়ে…পদদলিত হয়ে রয় রাস্তায় । সুন্দর হলেই সৌভাগ্যের অধিকারী হওয়া যায় না । হাতের নাগালে পাওয়া ছোট শুভ্র ফুলে অনেকেরই মন ভরে না। সে ফুলকে হয়তো জামার সাইড পকেটে রেখে ছুটতে থাকে…নিয়ন্ত্রণহীন আবেগের পেছনে…

Read More

যশোর সদর উপজেলার চাঁচড়া বাজারে নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফার ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে বাজারটিতে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। এনসিপির যশোরের জ্যেষ্ঠ সংগঠক মনিরুজ্জামান আজাদের নেতৃত্বে লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, আলী শোহেব, এসকে আসিফ সোহান, মিজানুর রহমানসহ এনসিপির যুব ও স্টুডেন্ট উইং সদস্যরা। লিফলেট বিতরণকালে মনিরুজ্জামান আজাদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির সুনির্দিষ্ট কর্মপন্থা রয়েছে। শুধুমাত্র নির্বাচনি অঙ্গীকার নয়; বরং রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে চায় এনসিপি।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা দেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। শুক্রবার সকালে যশোর সদরের চুড়ামনকাটিতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসংযোগকালে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের দলে কোন সন্ত্রাসী-চাঁদাবাজির ঠাঁই নেই। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে হবে। জনসংযোগকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,  আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দার খান, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ,…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে গ্রেফতার হরা হয়। জাহান ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, জাহান আলী একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতার এড়াতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। অবশেষে ২৩ অক্টোবর রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গুরা চাঁদের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তার নামে একাধিক মাদক মামলা আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহান আলী একজন তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট পাইকারি…

Read More