Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
  • যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ
  • জুলাই গণ-অভ্যুত্থান দিবস তালায় জামায়াতের সামাবেশ ও গণমিছিল
  • যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক পাচারকারী
  • কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণ-অভ্যুত্থান দিবস তালায় জামায়াতের সামাবেশ ও গণমিছিল

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা পৌর সংবাদদাতা

সাতক্ষীরার তালায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকেল ৩ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। আরও বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি তদন্ত সাখাওয়াত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব হোসেন প্রমুখ।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামীর আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৪টায় তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

অন্যান্যের মধ্যে জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান, খলিষখালি চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন, হাফেজ শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তবিবুর রহমান।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

August 5, 2026

যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব

August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

August 5, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.