Author: banglarbhore

ঝিকরগাছা সংবাদদাতা স্তন ক্যান্সার, অল্প বয়সী নারীদেরও বাড়ছে ঝুঁকি, সচেতন হই, স্তন ক্যান্সার থেকে মুক্ত রই, এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ (অনার্স) অডিটোরিয়ামে বৃহস্পতিবার বেলা ১১ টায় স্তন ক্যান্সার মুক্ত থাকার জন্য সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছার কৃতি সন্তান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আশিকুর রহমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহম্মদ আশরাফ উজ জামান মাহমুদ। অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান আলোচক ডাক্তার আশিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এখন অল্প…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ এ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক প্রার্থী এমএ গফুর। বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ফোরামের আহবায়ক দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে সভায় অন্যান্য পদের প্রার্থী বাছাইয়ের জন্য সিনিয়র আইনজীবী নজরুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, জাফর সাদিক, আব্দুল মোহাইমেন, মাহাবুবুর রহমান, আাজিজুর রহমান, সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনে খোকন, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আরিফুল ইসলাম শান্তি, জুলফিকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নড়াইল-যশোর মহাসড়ক এখন যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, আর যারা প্রাণে বেঁচে যাচ্ছেন, তাদের অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। গত আড়াই বছরে এই সড়কে প্রাণ গেছে ৪২ জনের, আহত হয়েছেন আরও ১৪২ জন। সড়কটি সংকীর্ণ, যানবাহনের গতি অনিয়ন্ত্রিত, আর অযান্ত্রিক যানবাহনের দৌরাত্ম্যে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা-এমন অভিযোগ উঠেছে সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে। তবে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান আর সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘমেয়াদি সড়ক প্রশস্তকরণের আশ্বাসে এখনো ঝুলে আছে এই জনপদের মানুষের ভাগ্য। ২০২২ সালে পদ্মা-মধুমতী সেতু চালুর পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ জেলার ছোট-বড় পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার পরিবহন যাতায়াতের প্রধান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নাব্য ফিরিয়ে আনতে শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচটি নদীর ৮১.৫ কিলোমিটার পুনঃখননের কাজ। শুক্রবার ভবদহের ২১ ভেল্ট এলাকা থেকে ১৪০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনের কাজ শুরু করবে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে এই অঞ্চলের স্থানীয় জলাবদ্ধতার অবসানের সম্ভাবনা দেখছেন স্থানীয় জনগণ ও পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্টরা। এর আগে ভবদহের আমডাঙ্গা খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণের ৪৯ কোটি টাকার অনুমোদন দেয় সরকার। যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানিনিস্কাশনের একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ নাব্যতা হারিয়েছে।…

Read More

রিভো বাংলাদেশ নতুন থ্রি এস শোরুম আর্থ ইন্টারন্যাশনাল যশোরের উদ্বোধন করা হয়। দেশের বৈদ্যুতিক টু-হুইলার শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড রিভো বাংলাদেশ যশোরে তাদের নতুন থ্রি এস উদ্বোধন ঘোষণা করেছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এস এম তানভীর রায়হান ও হুমাইরা ইয়াসমিন, অ্যাডভোকেট রিফাত জিংগো, মি. আহমাদ হাসান, রিভো বাংলাদেশের অফিসিয়াল এক্সিকিউটিভ ডিরেক্টর মি. ভ্যান নি গেন্টাবাল রিটেইল ডিরেক্টর মি. পাস্কাল এবং হেড অব সেলস নাজমুল আহসান। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাণবন্ত বাইকিং কমিউনিটিকে সেবা দেয়ার লক্ষ্যে কৌশলগতভাবে অবস্থিত এই ৩এস শোরুমটি গ্রাহকদের এক ছাদের নিচে দিচ্ছে সম্পূর্ণ রিভো অভিজ্ঞতা টেস্ট রাইড, বিক্রয়, বিক্রয়োত্তর সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সমন্বয়ে।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ রানা (২১) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভৈরব গ্রামের আলী হাসান (২৫), যুগিপুকুরিয়া গ্রামের কামরুজ্জামান ওরফে কামরুল (৩৬) এবং শরিফুল ইসলাম (৩৮)। এছাড়া পলাশীর যাদবপুর গ্রামের মামুন হোসেন (২৪) এখনও পলাতক রয়েছেন। আটক আসামিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী। পুলিশ জানায়, শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড় গ্রামের ভ্যানচালক মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুরে নিজের ভ্যানসহ নিখোঁজ হন। পরদিন তার বাবা শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে…

Read More

বেনাপোল সংবাদদাতা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ছদ্মবেশে ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠোন বৈঠকে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। সেখানে যুবকদের কর্মসংস্থান,…

Read More

শার্শা সংবাদদাতা প্রকৃতিতে শীতের আগমন ধ্বনীর সাথে সাথে প্রাণ ফিরতে শুরু করেছে ‘ফুলের রাজ্য’ খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী ও পানিসারা অঞ্চলে। কুয়াশা ভেদ করে ব্যস্ত চাষিরা। মাঠে মাঠে রঙিন ফুলের চারার সাথে ফুলের গন্ধ আর উৎসবের আমেজ। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে বলা হয় ফুলের ভরা মৌসুম। তার প্রস্তুতি এখন পুরোদমে চলছে। চাষিরা এখন সকাল-সন্ধ্যা ব্যস্ত বিজতলা তৈরি, জমিতে সেচ ও পরিচর্যায় ব্যস্ত। আগাছা নিড়ানো, স্প্রে করা, মরা গাছ তুলে ফেলা সব মিলিয়ে ফুলের মৌসুমকে সামনে রেখে চলছে পরিশ্রমের প্রতিযোগিতা। আসন্ন বিজয় দিবস, নববর্ষ, বসন্তবরণ ও ভালোবাসা দিবসের বাজার ধরা এখন তাদের মূল লক্ষ্য। এবারের মৌসুমে গদখালীর মাঠে গ্লাডিওলাস, রজনীগন্ধা,…

Read More

বেনাপোল সংবাদদাতা দীর্ঘ ২৫ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে আটক থাকা ভারতীয় তিনটি ট্রাকে অবশেষে ধরা পড়েছে ঘোষণাবহির্ভুত কোটি টাকার ১১ লাখ পিস ব্লেডসহ বিভিন্ন পণ্য। বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপি বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হানের নেতৃত্বে একটি তদন্ত দল বন্দরের ৪২ নম্বর শেডে পণ্য আনলোড ও পরীক্ষণ শেষে এসব পণ্য জব্দ করেন। বন্দর সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আশিকুল ইসলাম অ্যাণ্ড সন্স নামে এক আমদানিকারক ভারত থেকে ত্রিশ হাজার আটশত আটত্রিশ কেজি ওজনের ‘স্টিল আইটেম অ্যাণ্ড আদার্স’ ঘোষণায় তিনটি ট্রাকে পণ্য আনেন। ম্যানিফেস্ট নং: ৬০১/২০২৫/০০৩/০০৬১২৪৭/০৯ এবং ট্রাক নম্বর: ডব্লিউবি ০২সি-৫৯২১, ডব্লিউবি ৩৩ডি-১০২৭ ও ডব্লিউবি ১১সি-৩১৩৩। পণ্যগুলো বন্দর থেকে…

Read More

সাতক্ষীরা প্রতিবেদক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সাতক্ষীরা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে এবং মীর আবু বকরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা আবুল কালাম বাবলা, নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপি সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি,মুক্ত স্বাধীন…

Read More