Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
  • যশোরে খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন অনুষ্ঠিত; নতুন কমিটি গঠন
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreAugust 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

 

যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজারে নির্মাণাধীন মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা দাবি করেন, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ করা হলে কাঁচাবাজারের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানান তারা।

 

লিখিত বক্তব্যে বাজারের ইজারাদার আতিকুর রহমান লেন্টু বলেন, চৌগাছা মডেল মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিবর্তন করে পার্বনিক লাইব্রেরির পেছনে একই মালিকানাধীন অন্য একটি দাগে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হলে বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পাবে। এতে বাজারের প্রায় ১২০টি দোকান আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবে বলে তিনি দাবি করেন।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে উচ্চ আদালত তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন। ২০১৪ সালে ধর্ম মন্ত্রণালয় থেকে মডেল মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ এলেও ব্যবসায়িক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এখন পর্যন্ত সেখানে নির্মাণ কাজ শুরু হয়নি।

 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। এছাড়া বিষয়টি নিয়ে একটি পক্ষ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

 

ব্যবসায়ী নেতারা আরও অভিযোগ করেন, বাজারের কিছু দোকান নির্মাণের নামে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

সংবাদ সম্মেলনে বক্তারা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে মডেল মসজিদের স্থান পরিবর্তন করে বিকল্প নির্ধারিত স্থানে নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত হাট মালিক সমিতির সভাপতি আতিউর রহমান লেন্টু,আবু মুসা, মোহাম্মদ আলী, আনিসুর রহমান, মোহাম্মদ বিল্লাল, শেখ মোহাম্মদ তুহিন, সাইফুল্লাহ প্রমুখ।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ

August 1, 2026

যশোরে খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন অনুষ্ঠিত; নতুন কমিটি গঠন

August 1, 2026

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.