লোহাগড়া সংবাদদাতা
মতুয়া মহাসম্মেলন উপলক্ষে নড়াইলের লোহাগড়া মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষীপাশাস্থ্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির চত্বরে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতুয়া রত্ন ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা বলদেব বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী অসীম পাল, হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সস্পাদক মতুয়া রত্ন তমাল কৃষ্ণ কুন্ডু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপি নেতা সৈয়দ আবদুস সবুর, কমল কৃষ্ণ বালা। অনুষ্ঠান পরিচালনা করেন শিশির বিশ্বাস।
সভায় বিনা প্রতিদ্বন্দিতায় হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া পৌর শাখা কমিটির সভাপতি মতুয়া কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অসিম বিশ্বাস, অর্থ সম্পাদক নলীনিকান্ত বিশ্বাসসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সভায় আগামী ৮ আগস্ট শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশন শ্রীধাম ওড়াকান্দি মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। হরিগুরু চাঁদ মতুয়া মিশনে লোহাগড়া উপজেলা ও পৌর শাখা সভার প্রায় পাঁচ শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

