Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক লোন ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে আব্দুস সোবাহান লিখিত বক্তব্যে জানান, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে মাহমুদা জামান ওরফে মাহমুদা বর্তমানে ঢাকার লালবাগ পুলিশ ফাঁড়ি এলাকার চকবাজার দ্বিগুবাগ লেনের বাসিন্দা। তিনি নিজেকে কখনো ব্যাংক কর্মকর্তা, কখনো এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছেন বলে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, স্বল্প সুদে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এডিস মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে যশোরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং জনসচেতনতামূলক অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ বিশেষ অভিযান এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযানের আওতায় শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। প্রত্যেকের দায়িত্ব, নিজেদের বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিস্কার পানি জমে না থাকে। এতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন সৈয়দ নাজমুস সাদিক। কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, ওয়ার্ড বয় এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে ভৈরব নদের তীরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপা কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপার নেতা অধ্যক্ষ পাভেল চৌধুরী, শিক্ষক নেতা অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান, অধ্যাপক গোপিকান্ত সরকার, শাহজাহান নান্নু, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক মুক্তার আলী, শিক্ষক নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার বালা, রুবাইদুল হক সুমন, রাশেদ খান, শ্রাবস্তি আহমদ, দীপক কুমার রায়, মাসুদুর রহমান টিটো, জামিল আহম্মেদ মুকুলসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার খড়িঞ্চাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের চিন্ময় রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে পাঁটায় আহান বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে সে বাড়ির পাশে নিজেদের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের সামাজিক ও ক্রিড়া সংগঠক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার ইফতার ও দোয়া মাহিফল হয়েছে। আরএন রোডস্থ নতুন বাজার মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলু, বিবর্তনের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল, উদীচীর সহ-সাধারণ সম্পাদক শাহেদ নেওয়াজ, উদীচীর প্রচার সম্পাদক রিয়াদ রহমান, আরএন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের, সাধারণ সম্পাদক জিয়াউর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কোদাল হাতে কেউ কেউ ড্রেনে জমে থাকা ময়লা তুলছেন। কারও হাতে ময়লা ফেলার ডাস্টবিন। অনেকে দুই হাত দিয়ে ময়লা কুড়াচ্ছেন। কেউ আবার বেলচা দিয়ে সেই ময়লা ডাস্টবিন ভর্তি করছেন। আগে কখনো যশোর শহরে কোন রাজনৈতিক দলের এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চোখে না পড়লেও, শনিবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড চোখে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় শনিবার জেলা স্বেচ্ছাসেবক দল আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করেছে। এদিন সকালে যশোর পৌর সদরের ঘোপ ৩ নং ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্নেহময় গ্রুপ ও রিসোর্ট অ্যান্ড এগ্রো ফার্মসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ষষ্ঠীতলা পাড়ায় প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. এ কে এম মহিদুর রহমান। স্নেহময় গ্রুপ ও রিসোর্ট অ্যান্ড এগ্রো ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, স্নেহময় গ্রুপ ও রিসোর্ট অ্যান্ড এগ্রো ফার্মস লিমিটেডের পরিচালক সামিরুল ইসলাম শামীম, বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম, মডার্ণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো না হওয়ায় দুই পাড়ের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মাটি বিক্রির স্পট নিলাম আহ্বান করা হলেও হট্টগোলে ভেস্তে গেছে। ফলে মাটির নিচে চাপা পড়া বসতভিটা, রান্নাঘর, গোয়ালঘর, বাথরুম, টিউবওয়েল উত্তরণ নিয়ে সংশয়ে রয়েছেন নদী তীরবর্তী ধর্মগাতী ও ঘোপদুর্গাপুর গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বাঘারপাড়া দিয়ে প্রবাহিত চিত্রা নদী ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই পুনঃখননের দাবি ছিল। এর প্রেক্ষিতে ২০২৫ সালের জুন মাসে নড়াইলের গড়ের বাজার থেকে যশোরের বাঘারপাড়া খাজুরা পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় নদী পুনঃখনন শুরু…

Read More

শ্যামনগর সংবাদদাতা “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে প্রাণঘাতী ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম, মোস্তফা কামালসহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্কাউট কর্মকর্তা -সদস্যগণ, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা।

Read More