Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা জানান, সকাল ১০টায় সংগঠনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে এবং মীর আবু বকরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক ও নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা আবুল কালাম বাবলা, নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের পি পি আলমগীর আশরাফ, জেলা বিএনপির সদস্য মাসুম…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর থানার ত্রিমোহনী ইউনিয়নের বরণডালী গ্রামের এক রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় কাজী মইনুর ও তার ছেলে বোরহান উদ্দীন, লিয়াকত হোসেন, মিরাজ হোসেন, মনিরুল ইসলাম, শেখ লিটন, আব্দুস সাত্তার, রবিউল ইসলাম, হায়দার আলী বুধবার সকাল ৯টায় দেশিয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে এই রাস্তা বন্ধ করে। সরোজমিনে জানা যায়, বরণডালী গ্রামের শেখ আশরাফুলের বাড়িতে যাতায়াতের কোন রাস্তা না থাকায় আব্দুল মোমিন ওয়ারেশ সূত্রে প্রাপ্ত ১৪ নং বরণডালী মৌজায় ২৪৯ নং খতিয়ানে ১৭৪১ নং দাগের তার দখলীয় সম্পত্তি থেকে ২ শতক জমি রাস্তা বাবদ শেখ আশরাফুলের স্ত্রী হোসনে আরা ক্রয় করে এবং উক্ত সম্পত্তি ২১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আরও ১৭টি ‘মিনি টাওয়ার’ লাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাইট উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মুজিব সড়ক রেল ক্রসিং, ডালমিল মোড়, চৌরাস্তার মোড়, বিমান অফিস মোড়, শহীদ মিনার মোড়, নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকায় ‘মিনি টাওয়ার’ লাইট উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এস শরিফ হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালের গেটসহ আশপাশের এলাকায় গত সেপ্টেম্বর মাসে উচ্ছেদ অভিযান করে যশোর পৌরসভা ও ট্রাফিক বিভাগ। কিন্তু উচ্ছেদ অভিযানের পর ওই সব এলাকায় পুনরায় অবৈধ দোকানপাট বসতে শুরু করেছে। উচ্ছেদের এক সপ্তাহ পার না হতেই হাসপাতালের তিনটি গেটে অন্তত ১৬টি দোকান বসেছে। এতে যানজট ও পথচারীদের চলাচলে ফের বিঘ্ন ঘটছে। অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কতিপয় লোক অবৈধভাবে দোকান বসানোর অনুমতি দিয়ে দৈনিক ভাড়া তুলছে। জানা যায়, গত ২০ সেপ্টেম্বর পৌরসভা ও ট্রাফিক বিভাগ যৌথ অভিযান চালিয়ে হাসপাতালের তিনটি গেটসংলগ্ন এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ফুটপাত দখল করে রাখা দোকানের মাচা ভেঙে গুড়িয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠতে গিয়ে তিনি বিছানা থেকে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে কুইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শেষ শ্রদ্ধা জানাতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরোও একজন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার সতীঘাটায় ও সকালে অভয়নগরের আলীপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা আকাশ (১৯) সদর উপজেলার রামনগর হাতিপোতা গ্রামের বাসিন্দা ও নিহত আবুল কালাম খান (৫৫) উপজেলার প্রেমবাগ চাপাতলা এলাকার বাসিন্দা। আহত সোহান রামনগর হাতিপোতা গ্রামের হাশেম আলীর ছেলে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আর আহত ব্যক্তির যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। যশোর কোতয়ালী মডেল থানার (ওসি) আবুল হাসনাত বলেন, ‘মঙ্গলবার তিনটার দিকে নিহত আকাশ ও সোহান মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সতীঘাটা কামালপুর মসজিদের সামনে পৌঁছলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলোচিত সন্ত্রাসী রবি ওরফে পিচ্চি রবিকে রক্তাক্ত অবস্থায় আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাঁচড়া মোড়ে র‌্যাবের সদস্যরা রবিকে ঘিরে ফেললে সে পালানোর চেষ্টা করে। এ সময় তার প্যান্টের পকেটে থাকা ককটেলটি বিস্ফোরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘিরপাড়ের বাসিন্দা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, মাদক ও বোমাহামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। আটকের পর বিকেলে র‌্যাব সদস্যরা তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে। পরে থানা পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, যশোর রেলগেট এলাকার প্রাইভেটকার চালক রনি গত…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিংহঝুলী ইউনিয়ন বিএনপি আয়োজিত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম। এ সময় জহুরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করেছেন, তা দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে…

Read More

যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে “তারুণ্য নির্ভর উন্নত সমাজ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার’র সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় যশোর সদরের উপশহরের সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাদিয়া শারমিন। অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিশুর শিক্ষা ও পরিচর্যা, ডেঙ্গু প্রতিরোধ, টইফয়েড টিকাদান কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা মহিলা (অনার্স) কলেজের ৬ জন অফিস সহায়কের অনাড়ম্বরপূর্ণ পরিবেশে বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে ৬ অফিস সহায়কের এ বিদায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, খলিলুর রহমান, নুরুন্নাহার ফরিদা, আমিনুর রহমান পিন্টু, জাহাঙ্গীর কবির, আসাদুজ্জামান, হাফিজুর রহমান এবং বিদায়ী অফিস সহায়ক কাজী দেলোয়ার হোসেন দিলু। কাজী দেলোয়ার হোসেন দিলুর বিদায় অনুষ্ঠানে ইতিপূর্বে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় না হওয়া মিসেস বুলবুলি, মোজাম্মেল হোসেন কানন, মমিনুর রহমান, মরহুম বদরুন্নেছা, মরহুম আবু সিদ্দিক সাজুদেরকেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

Read More