Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অবশেষে নতুন অ্যাডহক কমিটি গঠন সদস্য সচিব পদে চমক চিন্ময় সাহা

যশোর জেলা ক্রীড়া সংস্থা
banglarbhoreBy banglarbhoreJuly 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক :
দীর্ঘ চার মাসের স্থবিরতা কাটিয়ে অবশেষে নতুন জীবন পেল যশোর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক আদেশে ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত ১১ মার্চ আগের অ্যাডহক কমিটি ভেঙে দেয়ার পর থেকে যশোর ক্রীড়াঙ্গনে চরম অনিশ্চয়তা ও স্থবিরতা বিরাজ করছিল। দীর্ঘ অপেক্ষার পর ঘোষিত নতুন এই কমিটিতে পদাধিকার বলে যশোরের জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে।

এছাড়া জেলা পুলিশ সুপার, জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা’র মতো প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি আগেই নিশ্চিত ছিল। ক্রীড়া সংগঠক হিসেবে আলোচনায় থাকা মাহাতাব নাসির পলাশও সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সবচেয়ে বড় চমক এসেছে সদস্য সচিব পদে। আলোচনায় থাকা একাধিক নামকে পেছনে ফেলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চিন্ময় সাহা। ক্রীড়াঙ্গনের অভ্যন্তরীণ রাজনীতি ও গুঞ্জনের বাইরে এসে তার এই অন্তর্ভুক্তিকে বেশ চমকপ্রদ বলেই মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদিরা।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী গঠিত এই কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র অনুযায়ী সঠিক ভোটার তালিকা প্রণয়ন ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনসহ আনুষঙ্গিক প্রশাসনিক কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

গত চার মাস ধরে মাঠের খেলাধুলা থমকে থাকায় খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, এই কমিটি অনুমোদনের মাধ্যমে তা কাটবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা-নতুন নেতৃত্ব দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে যশোরের মাঠে আবার খেলাধুলা ফিরিয়ে আনবে এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.