Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা
  • মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর
  • সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ
  • মাগুরায় জুলাই আন্দোলনের পরিবারের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • অবশেষে নতুন অ্যাডহক কমিটি গঠন সদস্য সচিব পদে চমক চিন্ময় সাহা
  • অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পেলেন যশোরের দুই ক্রিকেটার
  • ফকিরহাটে  আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ১১ গরু উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পেলেন যশোরের দুই ক্রিকেটার

banglarbhoreBy banglarbhoreJuly 30, 2026Updated:July 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক :
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন যশোরের দুই উদীয়মান ক্রিকেটার শাহরিয়ার সাকিব ও আজিজুল হাকিম তামিম।

অনূর্ধ্ব-১৯ দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা এই দুই তরুণ তুর্কির অনূর্ধ্ব-২৩ জাতীয় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ার খবরে উচ্ছ্বসিত যশোরের ক্রীড়াঙ্গন।

সর্বশেষ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেলেন তারা।

লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শাহরিয়ার সাকিব ছিলেন দারুণ ছন্দে। ১০ ইনিংসে ৪১.১৫ গড়ে তিনি সংগ্রহ করেন ৪১৫ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১১ নম্বরে থাকা সাকিবের ব্যাটে এসেছে ৪টি অর্ধশতক এবং ৪৫ ছাড়ানো আরও দুটি কার্যকর ইনিংস। সাকিবের সেরা ইনিংসটি ছিল ৮১ রানের।

অন্যদিকে, শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন আরেক তরুণ তামিম। মাত্র ৮ ইনিংসে ৪৩.৮৮ গড় ও ৭৫.১৬ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৫১ রান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩টি গুরুত্বপূর্ণ ফিফটি উপহার দেন তিনি।

বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের মেধার প্রমাণ দিয়ে আসা এই দুই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী স্থানীয় ক্রীড়া সংগঠক ও ভক্তরা। সংশ্লিষ্টদের মতে, জাতীয় দলের মূল মঞ্চে প্রবেশের ক্ষেত্রে অনুর্ধ্ব-২৩ দলের এই ক্যাম্প দুই ব্যাটারের ক্যারিয়ারে বড় একটি সুযোগ হয়ে আসবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

July 30, 2026

সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা

July 30, 2026

মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.